গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: র‌্যাব ডিজি

bcv24 ডেস্ক    ০৫:৫৭ পিএম, ২০২০-০৪-২৫    287


গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: র‌্যাব ডিজি

গুজব ছড়ালে কঠোর হঁশিয়ারির কথা বলেছেন র‌্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে অর্ধশতাধিক ওয়েবসাইটকে নজরদারিতে আনা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) র‌্যাবের প্রধান কার্যালয় থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কোনো তথ্য দেখলে যাচাই না করে লাইক-শেয়ার করে থাকেন, যার কারণে অনেকেই আইনের আওতায় চলে আসেন। আবেগতাড়িত হয়ে, না জেনে লাইক-শেয়ার করবেন না। এ পর্যন্ত র‌্যাব এসব কারণে ১১ জনকে আইনের আওতায় এনেছে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রমজান আসলে পণ্যের দাম বাড়াতে হবে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রমজান মাসে সবাই যেন নির্বিঘ্নে চলতে পারে সে ব্যাপারে র‌্যাবের টহলদল নিয়োজিত আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এই সঙ্কটের মধ্যে র‌্যাব ১২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। শুধু ত্রাণ সামগ্রী বিতরণ নয়, র‌্যাব সিরাজগঞ্জের দুগ্ধ খামারিদের পাশেও দাঁড়িয়েছে। তাদের কাছ থেকে ৩৫ হাজার লিটার দুধ র‌্যাব সদস্যদের জন্য কেনা হয়েছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, নিয়মিত অপরাধ দমনে র‌্যাব কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতে কোনো অপরাধী যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে কাজ করা হচ্ছে। জঙ্গি- সন্ত্রাসী দমনে যেভাবে কাজ করছে র‌্যাব তা থেকে সরে আসেনি। করোনা প্রদুর্ভাবের মধ্যে এ পর্যন্ত ৩২ জন জঙ্গিসহ এক হাজার ৩৮২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।”

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ৩৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হাজারেরও বেশি ব্যক্তিকে প্রায় সাড়ে তিন কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত