ইফতার সামগ্রী নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে যুবদল নেতা সোহাগ

মিরসরাই প্রতিনিধি    ০৭:১৭ পিএম, ২০২০-০৪-২৫    357


ইফতার সামগ্রী নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে যুবদল নেতা সোহাগ

অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবদল নেতা শওকত আকবর সোহাগ। করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে  ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের এসব সামগ্রী প্রদান করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে দীর্ঘ একমাস ধরে গোপনে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন।
পবিত্র মাহে রমজান আরম্ভ হওয়ায় আজ শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ৬ নং ইছাখালী, ৭ নং কাটাছরা এবং ৫ নং ওছমানপুর, ১০ নং মিঠানালা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এসব ইফতার  ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রদলের সাবেক নেতা, বর্তমানে যুবদলের জনপ্রিয় নেতা শওকত আকবর সোহাগ বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশে দেখা দিলে অসহায়, দিনমজুর ও নিন্ম আয়ের মানুষজন বেশী বিপদে পড়ে যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামির কান্ডারী আমাদের অভিভাবক তারেক রহমান এসব মানুষদের পাশে দাঁড়াতে যুবদলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয়  যুবদলের নির্দেশিত এমন মানবিক কর্মসূচির অংশ হিসেবে গত একমাসব্যাপী মিরসরাই উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে আমি গোপনে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে আসছি।

তিনি আরো বলেন, আমাদের খাদ্য সামগ্রী বিতরনের প্রক্রিয়া চলমান রয়েছে। এরমধ্যে পবিত্র রমজান এসে পড়ায় আমরা করেরহাট থেকে সাহেরখালি পর‌্যন্ত ইফতার সামগ্রী বিতরনের কার্ক্রম শুরু করেছি। এরমধ্যে চারটি ইউনিয়নে প্রদান করে হয়েছে। বাকিগুলোতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে। গতানুগতিক প্রচারের বাইরে গিয়ে আমরা যুবদলের পক্ষ থেকে ‘উপহার’ হিসেবেই এসব সামগ্রী বিতরণ করছি।

সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অজ্ঞাত-অচিহ্নিত অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। পুরো পৃথিবীরই একই অবস্থা। কারণ, নভেল করোনার বিরুদ্ধে শুধু সচতেনতাই পারে তা রুখে দিতে।  জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মানবতার সেবায় শুরু থেকেই অসহায় মানুষের পাশে রয়েছে, চলমান এই সংকট নিরসন না হওয়া পর্যন্ত পাশে থাকবো।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত