শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির মতে, ‘আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও দ্বিতীয়বার সংক্রমিত হবে না এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।’
তাই যেসব দেশ ‘ইমিউনিটি পাসপোর্ট’ বা ‘ঝুঁকিমুক্ত সনদ’ দিচ্ছে, তাদের সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাধনম গেব্রিয়াসেস।
সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, এভাবে প্রথমবার সেরে ওঠা রোগীকে সনদ দেয়ার ফলে বরং এ ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। আর সেরে ওঠা মানুষদেরও সাবধান হওয়ার দরকার আছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব অর্থনীতি একেবারে স্তব্ধ হয়ে গেছে। কিছু দেশ সেরে ওঠা ব্যক্তিদের ভ্রমণ এবং কাজে ফেরার অনুমতি দিচ্ছে।
গত সপ্তাহে লাতিন আমেরিকার দেশ চিলে দেশটির যেসব নাগরিক ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন তাদেরকে ‘স্বাস্থ্য সনদ’ দেয়া হবে বলে জানায়। তাদের দেহে অ্যান্টিবডির উন্নয়ন হলেই তারা দ্রুত কার্মস্থলে ফিরতে পারবেন বলেও ঘোষণা দেয়া হয়।
এমন অবস্থা অন্যান্য দেশেও শুরু হতে পারে,
এমন আশঙ্কায় এ সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএইচও। এ পর্যন্ত গবেষণালব্ধ
প্রাপ্ত ফলাফল বলছে, ‘সেরে ওঠা ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তবে
কিছু মানুষের শরীরে তার পরিমাণ খুবই কম হয়ে থাকে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত