করোনার শিকার বিশ্বের ৩০ লাখ মানুষ

bcv24 ডেস্ক    ০৪:০৪ পিএম, ২০২০-০৪-২৭    260


করোনার শিকার বিশ্বের ৩০ লাখ মানুষ

উৎপত্তির মাত্র চার মাসের মাথায় প্রাণঘাতি করোনার শিকার বিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ। যাতে মৃত্যুর সংখ্যা ২ লাখের বেশি। এর মধ্যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন পৌনে ৯ লাখের বেশি জন।  

আজ বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বের প্রায় ৭৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৯৩ হাজার ২৬২ জনে পৌঁছে। অপরদিকে, প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৭৫১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৬ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। আর গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ প্রায় ৭৯ হাজার মানুষ। 

করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী ইউরোপ ও আমেরিকা। এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনার শিকার প্রায় ১০ লাখ মানুষ। দেশটিতে গত ঘণ্টায় আক্রান্তের সংখ্যা  ৫০ হাজারের বেশি। যেখানে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ১৬০ জনে। আর মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৯শ জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে ৫৫ হাজার ৪১৩ জনে ঠেকেছে। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার কম হলেও তা লাখ ছাড়িয়েছে। যা বর্তমানে ১ লাখ প্রায় ১৯ হাজার। 

করোনায় দুঃসহ জীবন অতিবাহিত করছে ইউরোপীয়রাও। তবে, গত একদিনে এ মহাদেশটিতে আবারও সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড হয়েছে। 

স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যা গত এক একমাসের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে মোট প্রাণহানি ২৩ হাজার ১৯০ জনের। যেখানে আক্রান্ত ২ লাখ প্রায় ২৬ হাজার ৬২৯ জন। মৃত্যু কমেছে প্রতিবেশী ইতালিতেও। গত একদিনে সেখানে ২৬০ জন প্রাণ হারিয়েছেন। যা প্রাদুর্ভাব দেখার ৫০ দিনে সর্বনিম্ন। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৬৪৪ জনে ঠেকেছে। আক্রান্ত ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন।  

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ১ লাখ সাড়ে ৬২ হাজার ১০০ জনের আক্রান্তের বিপরীতে মারা গেছেন ২২ হাজার ৮৫৪ জন। যুক্তরাজ্যে ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন আক্রান্ত, মারা গেছেন ২০ হাজার ৭৩২ জন। তুরস্কে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৮০৫ জন। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে আক্রান্ত ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত হয়েছে ৫ হাজার ৭১০ জনের। 

আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮৮১ জনের মৃত্যু হয়েছে। যেখানে আক্রান্ত ২৮ হাজার ছুঁই ছুঁই। পাকিস্তানে আক্রান্ত ভারতের চেয়ে অর্ধেক। দেশটিতে ১৩ হাজার ৩২৮ জনের বিপরীতে মারা গেছেন ২৮১ জন। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত পাঁচ হাজার ৪১৬ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত