শিগগিরই দুই হাজার ডাক্তার, ছয় হাজার নার্স নিয়োগ : প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৪:০৫ পিএম, ২০২০-০৪-২৭    273


শিগগিরই দুই হাজার ডাক্তার, ছয় হাজার নার্স নিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য নতুন করে আরও দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। 

এরইমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই চিকিৎসক ও নার্সদের করোনা চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে করোনা চিকিৎসার জন্য প্রত্যেক জেলায় আইসিইউর ব্যবস্থা হবে।’

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানান। তিনি রাজশাহী বিভাগের ৮টি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময়ের অংশ হিসেবে বগুড়ার সঙ্গে কথা বলেন।

নার্স নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার চিকিৎসা করতে আমরা প্রায় ২ হাজার ডাক্তার নতুন নিয়োগ দেবো। ইতোমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে যারা রয়ে গেছেন (উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়) তাদের থেকে আমরা নিচ্ছি। ছয় হাজার নার্সও আমরা নিয়োগ দেবো। প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমি নিজেই মিটিং করে এটা সব ঠিকঠাক করে দিয়েছি। এদেরকে করোনার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদেশ থেকে লোক এনেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করাবো। প্রশিক্ষণ নিয়ে তারা চিকিৎসা সেবা দেবে। পর্যায়ক্রমে ৬৪ জেলাতে এটা করা হবে। যাতে কোনও জায়গায় মানুষের চিকিৎসার অসুবিধা না হয়।’

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলাতেই কিন্তু যেট ভালো হাসপাতাল, সেখানে আইসিইউ’র ব্যবস্থা করবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে সব জেলাতেই এটা করে দেবো।’

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) বৈশ্বিক ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় ৪০০ বাঙালি মারা গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছেছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে করোনা বিরাট একটা সমস্যা। সারা বিশ্বই স্থবির। সবাই ঘরবন্দি।

তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। উন্নত-অনুন্নত দেশ সব দেশেরই একই অবস্থা। বাংলাদেশও এর বাইরে নয়। পরিস্থিতি মোকাবিলায় আমরা শুরু থেকেই নির্দেশনা দিয়েছি।

শেখ হাসিনা বলেন, নির্দেশনা অনুযায়ী মানুষ ঘরে থাকার চেষ্টা করেছে। এরপরও জীবন-জীবিকার জন্য বাইরে যেতে হয়।

তিনি বলেন, আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। ওএমএসের ৩০ টাকার চাল ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এজন্য ৫০ লাখ কার্ড দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা আমাদের জন্য বিরাট একটা ধাক্কা। যেসব দেশে রপ্তানি করতাম, সেসব দেশের অর্থনীতি স্থবির।

তিনি বলেন, এখন মানুষের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত পরীক্ষা করছে। যা হচ্ছে তা বুলেটিন আকারে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর উপস্থাপন করছে।

শেখ হাসিনা বলেন, দেশে ইতোমধ্যে ৫ হাজার ৪১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪৫ জন। বিশ্বে আরও বেশি মৃত্যু হয়েছে। প্রায় ২ লাখ লোক মারা গেছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ৪০০ জন বাঙালি মারা গেছেন।

তিনি বলেন, ‘এটা একটা অস্বাভাবিক অবস্থা। আমরা এ রকম আর কখনো দেখেনি। বলা হয়ে থাকে শত বছরে একবার এ রকম অবস্থার সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস। 

এসব জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় শুরু হয়। জেলাগুলো হচ্ছে- বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করে।

এরআগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত