রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:০০ এএম
জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন? এমন প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিয়েছে। কারণ শোবিজে তার কাছের কেউ জানেন না তিনি কোথায় আছেন? সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও নেই কোনো আপডেট।
সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ গেল বছর ৩রা ডিসেম্বর ‘ডি-২০’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক নিয়ে পোস্ট দেন এই অভিনেত্রী। তারপর আর কোনো পোস্ট নেই তার। তবে এই নাটকে তিনি প্রায় একবছর আগে অভিনয় করছেন বলে জানান এর নির্মাতা সাগর জাহান।
তিনি বলেন, ধারাবাহিকটির প্রথম কয়েকটি পর্বে শখ ছিল। কিন্তু পরবর্তীতে তাকে বাদ দেয়া হয়। সিডিউল জনিত সমস্যাসহ বেশকিছু কারণে তাকে নিয়ে কাজ করা সম্ভব হয়নি।
কাজ করার জন্য যে মানসিকতা দরকার সেটি তার মধ্যে তখন দেখিনি। তারপর থেকে আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
আমি যতটুকু জানি, আমার মতো অনেকের সঙ্গেই তার যোগাযোগ নেই। এই সময়ে অনেক অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও শোবিজের বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেকে সরব রেখেছেন। কিন্তু এমনটার বিপরীতমুখী শখ। মুঠোফোনেও তাকে পাওয়া যায় না। অনেকেই বলেন, এই অভিনেত্রীর আছে একাধিক ফোন নাম্বার। কখন কোন নম্বর ব্যবহার করেন সেটিও কেউ নিশ্চিত নন। হঠাৎ করেই এই অভিনেত্রীর ছন্দপতন ঘটে।
২০১৭ সালে অভিনেতা নিলয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি নিজেকে আড়ালেই রেখেছেন বলা যায়। ২০১৫ সালের ৭ই জানুয়ারি এই তারকাজুটি প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন। বিচ্ছেদের কিছুদিন আগে দু’জন ওমরাহ হজ্ব পালন করেন। তারপরেই তাদের বিচ্ছেদের সংবাদ প্রকাশ হয়। শখের এভাবে আড়ালে যাওয়া, সত্যিই রহস্যময়। গুঞ্জন রটেছে, হারিয়ে যাওয়া অন্যান্যের পথেই হাঁটছেন তিনি। নিজেকে নিয়ে মেতেছেন লুকোচুরি খেলায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত