শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
করোনার সংক্রমণ রোধে আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে চলমান ছুটির মেয়াদ। এ তথ্য নিশ্চিত করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র। ছুটির প্রস্তাবনাটি অনুমোদনের জন্য আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
শুরুতে সরকার গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। পরবর্তীতে আরও চার দফা ছুটির মেয়াদ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।
সর্বশেষ ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করলেও সরকার পোশাক কারখানাসহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এই পরিপ্রেক্ষিতে সরকারের বেশকিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ শাখা সীমিত আকারে কাজ চালিয়ে যাচ্ছে।
একই সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, গাজীপুর এবং চট্টগ্রামে বেশ কিছু সংখ্যক পোশাক কারখানাসহ অন্যান্য কারখানা খুলে দেয়া হয়েছে।
এই অবস্থায় গত কয়েকদিনে সারাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। এখন প্রতিদিনই গড়ে ৫০০ থেকে সাড়ে পাঁচশ রোগী শনাক্ত হচ্ছেন। সারাদেশেই ছড়িয়ে পড়েছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সরকার সাধারণ ছুটির মেয়াদ আবারো বাড়ানোর চিন্তাভাবনা করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে ছুটি সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এই প্রস্তাবনা অনুমোদনের জন্য আগামীকাল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত