নওগাঁয় ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ আরো শনাক্ত ৩২ জন

bcv24 ডেস্ক    ০৯:০৬ পিএম, ২০২০-০৫-০৫    278


নওগাঁয় ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ আরো শনাক্ত ৩২ জন

নওগাঁর সদর উপজেলা বাদে অপর ১০টি উপজেলায় ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোরশেদ।

ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্স সেন্টার (এনআইএলএমআরসি) থেকে যে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে ৩২ জন করোনা পজেটিভ বলে জানান তিনি।  

আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, নিয়াতমপুর উপজেলায় ৮ জন, সাপাহার উপজেলায় ৭ জন, ধামইরহাট উপজেলায় একজন, পত্নীতলা উপজেলায় উপজেলায় ২ জন এবং বদলগাছী উপজেলায় একজন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোরশেদ জানান, করোনা আক্রান্তদের মধ্যে তিন জন চিকিৎসক, চার জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্স সেন্টারে (এনআইএলএমআরসি) মোট ১০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে মঙ্গলবার সন্ধ্যায়। এতে ৩২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। 

তিনি আরও জানান, নওগাঁ জেলার ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্য ৪৯ জনের পজেটিভ এবং বাকী ৫৬৪ জনের রিপোর্ট এখনো অপেক্ষামান আছে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত