শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
করোনাভাইরাসের ছোবলে ইউরোপের বিভিন্ন দেশে লাশের সারি দীর্ঘ হচ্ছে। এর মধ্যে মৃত্যুর সংখ্যায় ইটালিকে ছাপিয়ে গেল ব্রিটেন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর নিরিখে এতদিন ইউরোপের দেশগুলির মধ্যে শীর্ষে ছিল ইটালি। ইটালিকে টপকে সেই স্থান নিল ব্রিটেন। ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রব একে ‘ম্যাসিভ ট্রাজেডি’ বলে উল্লেখ করেছেন।
জন্স হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের দেওয়া তথ্য অনুসারে, করোনার থাবায় ইটালিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। ব্রিটেনে সেই সংখ্যা ২৯ হাজার ৫০১। এর পরেই রয়েছে স্পেন ও ফ্রান্স। কোভিড-১৯ সংক্রমণে স্পেনে এখনও অবধি মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬১৩ জনের। ফ্রান্সে ২৫ হাজার ৫৩৭ জনের।
যদিও করোনার ভাইরাসে আক্রান্তের নিরিখে ইউরোপের শীর্ষে স্পেন। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ১৯ হাজার ৩২৯ জন। তার পরই ইটালি। সেখানে আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ১৩ হাজার ১৩। মৃত্যু নিরিখে ইউরোপে সর্বোচ্চ হলেও ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৬ হাজার ২৪৩।
মঙ্গলবার সংবাদিক সম্মেলনে ডমিনিক রব বলেছেন, ‘‘অতিমারিকে কোন দেশ কেমন ভাবে নিয়ন্ত্রণ করল তা নির্ণয় করার সময় এখনও আসেনি। অতিমারির কবল থেকে পুরোপুরি মুক্ত হওয়ার পরই বিষয়টি বোঝা যাবে।’’ করোনার জেরে ব্রিটেনে যে বিশাল সংখ্যক মৃত্যু হল তা আগে কোনওদিন হয়নি বলে দাবি করেছেন তিনি।
ব্রিটেনে এখন পর্যন্ত ১৩ লক্ষ ৮০ হাজার জনের টেস্ট করানো হয়েছে বলে জানিয়েছেন রব। সোমবারেই টেস্ট হয়েছে ৮৪ হাজার ৮০০ জনের। তাঁদের মধ্যে চার হাজার ৪০৬ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।
করোনার হানায় বিশ্বের অধিকাংশ দেশের অবস্থা বেশ টালমাটাল। সারা বিশ্বে ৩৬ লক্ষ ৬৩ হাজার ৮২৪ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২ লক্ষ ৫৭ হাজার ২৮৮তে। এর মধ্যে আমেরিকাতে মৃত্যু হয়েছে সর্বাধিক। সেখানে করোনা প্রাণ কেড়েছে ৭১ হাজার ৭৮ জনের।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত