শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৭ এএম
নাটোরের বড়াইগ্রামে দু'টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় উভয় গাড়ীর চালকসহ আহত হয়েছেন ৬ জন। আজ বুধবার সকালে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, উপজেলার থানার মোড় এলাকায় বাগাতিপাড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী অপর একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকাগামী প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়। এদের মধ্যে ৫ মাস বয়সী শিশু আয়রা ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় শিশুর বাবা আতিকুর রহমান সুজন (৩২), মা নিজু রহমান (২৫), খালা সুরমা খাতুন (১৮) ও চালক আরিফুল ইসলাম (২৪) এবং রাজশাহীগামী প্রাইভেটকারের চালক ইকবাল (২৮) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আতিকুর রহমান সুজন সপরিবারে প্রাইভেটকার যোগে বাঘা থেকে কর্মস্থল ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
খন্দকার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার দু’টি উদ্ধার করে
হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত