শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার মাসে অর্ধলক্ষ ছাড়িয়ে গেছে। লকডাউন শিথিল করায় গত তিনদিনেই আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি।
বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬১ জন। এদিন করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৮৯ জন। এ নিয়ে মহামারীতে দেশটিতে মোট ১৭৮৫ জনের মৃত্যু হলো। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
করোনার বিস্তার রোধে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে গত সোমবার থেকে তা কিছুটা শিথিল করা হয়েছে। শিথিলের কারণে বাইরে বেরিয়ে আসছে মানুষ। আর এতেই যেন আক্রান্তের হিড়িক পড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে, ভারতে আগের দিন ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড- ১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩,৫৬১ জন। এ নিয়ে সারাদেশে মোট করোনা রোগী ৫৩ হাজার ২৫ জন।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, এর আগে মঙ্গলবার একদিনে আক্রান্ত হয়েছিল ২৯৬৩ জন এবং সোমবার আক্রান্ত হয়েছিল ৩৯৩২ জন। তার আগের দিন রোববার আক্রান্ত হয়েছিল ২৮০৬ জন।
দেশটিতে গত ২৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার। গত ১০দিনে এসে আক্রান্তের সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, দশ-বারো দিনে আক্রান্ত দ্বিগুণ হওয়া অবশ্যই দুশ্চিন্তার বিষয়।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫ হাজার ৩৩১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার হারও এখন বেড়ে ২৮.৭১ শতাংশ দাঁড়িয়েছে।
জানুয়ারির প্রথম দিকে ভারতের কেরালায়
প্রাণঘাতী করোনার সংক্রমণ শুরু হয়। তারপরই সারা দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।
সংক্রমণ থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়েছে সারা দেশে।
দু’বার বাড়ানোও হয়েছে লকডাউনের মেয়াদ। আপাতত ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত