রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:০০ এএম
সালমান-ভক্তদের জন্য সুখবর। ১৬ বছর পর নির্মিত হতে চলেছে ব্লকবাস্টার ‘তেরে নাম’ ছবির সিক্যুয়াল।
১৬ বছর আগে মুক্তি পেয়েছিল বলি তারকা সালমান অভিনীত ‘তেরে নাম’। এই ছবিতে সালমান তাঁর লুক নিয়ে বেশ নিরীক্ষা চালিয়েছিলেন। মাঝ বরাবর সিঁথি আর কপালের সামনে ঝুলে থাকা চুলের সালমান তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।
শুধু সালমানের লুকই নয়, তাঁর রাধে মোহন চরিত্রটিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সতীশ কৌশিক পরিচালিত ‘তেরে নাম’-এ সালমানের নায়িকা হয়েছিলেন ভ‚মিকা চাওলা, দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে যিনি এখন খ্যাতনামা অভিনেত্রী। প্রতিপক্ষের আক্রমণের পর যখন রাধের মস্তিষ্কভ্রষ্ট হয়, তখন বিমর্ষ হয়ে পড়েন নায়িকা। প্রেমিকার মৃত্যুর পর ভয়াবহ জীবনের মুখোমুখি হয় নায়ক।
যা হোক, সিক্যুয়ালে প্রথম কিস্তির গল্পে পরিবর্তন আসছে। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররকে একটি সূত্র বলেছে, ‘নতুন গল্পে নির্মিত হবে সিক্যুয়াল, সতীশ সম্প্রতি চিত্রনাট্যের কাজ শেষ করেছেন।’ সূত্রটি আরো জানায়, গ্যাংস্টার-ঘেরা কাহিনি হলেও ছবিটি হবে প্রেমের গল্পের। শুটিং হবে উত্তর ভারতে।
ওই দৈনিককে সূত্রটি জানায়, দ্বিতীয় কিস্তিতেও চরিত্রের নাম একই থাকছে। সিক্যুয়ালের কাস্টিং প্রসঙ্গে সূত্রটি বলে, “সতীশ ও সালমানের গভীর বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি ‘ভারত’-এ তাঁরা একসঙ্গে কাজ করেছেন। তবে এই ছবিতে সালমান কাজ করবেন নাকি নতুন কেউ আসছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
‘তেরে নাম টু’ নির্মিত হচ্ছে, এ খবর নিশ্চিত করলেও ছবির অভিনেতা বা কবে শুট শুরু হচ্ছে, সে সম্পর্কে মুখ খোলেননি সতীশ কৌশিক। ওই দৈনিককে তিনি বলেছেন, “হ্যাঁ, এটা সত্য, আমি ‘তেরে নাম টু’ নির্মাণ করতে চলেছি, যেটি হবে প্রেমের গল্পের। আপাতত এটুকুই বলতে চাইছি।”
প্রতিবেদনটি জানায়, চলতি বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হবে। সদ্যই ‘কাগজ’ ছবির শুটিং শেষ করেছেন সতীশ কৌশিক। শোনা যাচ্ছে, এই ছবি প্রযোজনা করছেন সালমান খান।
সালমান খান এখন ‘ভারত’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছাড়া ‘দাবাং থ্রি’ ছবির শুটিংও চলছে। তবে কবে নাগাদ ‘তেরে নাম টু’র অংশ হচ্ছেন সালমান, সেই উত্তর জানতে আরো অপেক্ষা করতে হবে ভক্তদের। সূত্র: ডিএনএ
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত