মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০২ এএম
বিশ্বের অন্যতম অনলাইন রিটেইল প্রতিষ্ঠান অ্যামাজন ডটকম প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাকেনজি গত বৃহস্পতিবার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ চুক্তি চূড়ান্ত করেছেন। খবর এএফপি’র। অ্যামাজনে জেফ বেজোসের ১৬.৩ শতাংশ শেয়ার রয়েছে।
বিচ্ছেদ চুক্তি অনুযায়ী এর ৭৫ ভাগ শেয়ার থাকবে বেজোসের নামে এবং বাকি শেয়ার পাবেন ম্যাকেনজি। ম্যাকেনজির এই শেয়ারের মূল্য দাঁড়িয়েছে তিন হাজার ৬শ’ কোটি ডলার। এর পাশাপাশি অ্যামাজন স্টকের নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেজোসের বিরুদ্ধে ভোট দেয়ার সার্বিক ক্ষমতা পাবেন ম্যাকেনজি।
এছাড়া ওয়াশিংটন পোস্ট প্রত্রিকায় এবং বিশ্বের সেরা ধনী বেজোসের মহাকাশ ভ্রমণ বিষয়ক কোম্পানি ব্লু অরিজিনে ম্যাকেনজির যে শেয়ার রয়েছে তিনি তা ত্যাগ করবেন। ৫৫ বছর বয়সী জেফ বেজোস ও ৪৮ বছর বয়সী ম্যাকেনজি ১৯৯৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির চার সন্তান রয়েছে। জেফ বেজোস ২৫ বছর আগে ১৯৯৪ সালে তাদের সিয়াটল গ্যারেজে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। এরপরের ইতিহাস হচ্ছে তাদেরকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে অনলাইনে ব্যবসায় বিশাল একটি প্রতিষ্ঠান অ্যামাজন। গত বছর প্রতিষ্ঠানটি ২৩ হাজার ২৮০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে। সাবেক টিভি উপস্থাপিকা লরা সানচেজের সঙ্গে বেজোসের গোপন সম্পর্ক প্রকাশের পরে এই বিয়ে বিচ্ছেদের ঘটনা চূড়ান্ত হলো।
উল্লেখ্য, ম্যাকেনজি এবারই প্রথম দু’জনের মধ্যে বিচ্ছেদের বিষয়টি নিজের টুইটারে ঘোষণা করলেন। এতে তিনি লিখেছেন জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের ইতি ঘটানোর সব প্রক্রিয়া শেষ করে এনেছি। পারস্পরিক সমর্থনের জন্য ধন্যবাদ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত