শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৭ এএম
সদ্য নিয়োগপ্রাপ্ত দুই হাজার চিকিৎসককে পদায়ন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ৫দিনের মধ্যে (১৫ মে) তাদের যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (৯ মে) অধিদফতরের পরিচালক প্রশাসন ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদেরকে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত চিকিৎসকরা করোনা ডেডিকেটেড হাসপাতাল ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। চাকরিতে যোগদানকৃত চিকিৎসকদের ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা তার পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দিবেন না মর্মে অঙ্গীকার নামা সম্পাদন করতে হবে যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময় জমা না দিয়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।
সরকারি চাকরিবিধি অনুযায়ী সকল স্থাপনার (স্ত্রীর সম্পত্তিসহ) বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করোনা পরবর্তী সময় অবশ্যই অধিদফতরে প্রেরণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের সংযুক্ত কর্মকর্তারা স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের যোগদান করবেন।
এরআগে গত ৪ মে করোনাভাইরাস চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে তাদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনগণকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করতে হবে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সেবা প্রদানকালীন তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত