করোনায় মিরসরাইবাসীর ভরসা শুধুই মোশাররফ পরিবার

মুহাম্মদ নাজমুল হাসান    ০৩:৩৪ পিএম, ২০২০-০৫-১০    380


করোনায় মিরসরাইবাসীর ভরসা শুধুই মোশাররফ পরিবার

করোনা প্রাদুর্ভাবে মিরসরাইয়ের মধ্যবিত্ত এবং নিম্মবিত্তরা যখন অসহায় তখন তাদের পাশে দাঁড়িয়েছেন প্রবীন রাজনীতিবিদ আওয়ামীলীগের প্রিসিডিয়াম সদস্য, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার পরিবার। জনগনের নিয়মিত খোঁজ খবর নেওয়ার পাশাপাশি এই পরিবার পুরো উপজেলায় দলমত নির্বিশেষে অসহায় মানুষদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সরকারী ত্রাণ ও বিভিন্ন আর্থিক বরাদ্দ বন্টন এবং বিতরণে কোনরূপ অনিয়ম হচ্ছে কিনা সেটাও সরাসরি তদারকি করছেন সত্তরোর্ধ্ব এই নেতা।

অর্ধকোটি টাকার  ত্রাণ সহায়তা ঃ  একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মিরসরাইয়ের ১৬ টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

জানা গেছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রাথমিভাবে চারটি ধাপে ত্রাণ বিতরণকে ভাগ করেছেন। ১. করোনার শুরুর দিক, ২. রমজানের শুরুর দিক, ৩. রমজানের শেষ দিক, ৪. ঈদের ১৫ দিন পর।

এই চারধাপে জনগনের চাহিদার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিতরণ করা হবে ত্রাণ সামগ্রী।

এরমধ্যে প্রথম ধাপে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে ৬ হাজার পরিবারকে। বাকি দুই ধাপের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

এই প্রসঙ্গে জানতে চাইলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মিরসরাইবাসী আমাকে নেতা বানিয়েছে। ৫০ বছরের বেশী সময় ধরে আমি এই জনপদের মানুষের আবেগ-অনভূতি আর সুখ-দুঃখে মিলে মিশে আছি। করোনার এই মহামারীতে আমার এলাকার মানুষ কষ্টে থাকবে তা আমি বেঁচে থাকতে হতে দিবো না।

তিনি আরো বলেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার সাথে সাথে আমার এলাকার আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে পুরো মিরসরাইয়ের অসহায়দের তালিকা প্রণয়ন করি। এই তালিকা অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
এছাড়া আমার ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রীও বিতরণ করেছে।

সাংসদপুত্র ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল জানান, আমাদের পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে হাজার পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে এরপর আগামী ১৫ রমযানে হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। ঈদে আরও হাজার পরিবারকে এর আওতায় আনা হবে। 

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মিরসরাইয়ের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ করোনাকালে শুরু থেকেই মিরসরাইবাসীর পাশে রয়েছেন। নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা গ্রহনে সহায়তা করে যাচ্ছেন। তাঁর নির্দেশে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছি। তারা তালিকা প্রণয়ন করে আমাদের কাছে জমা দিয়েছেন। সে তালিকা অনুযায়ী দরিদ্র মানুষকে সহায়তা করা হচ্ছে।

মাঠে নেই মৌসূমী নেতারা ঃ সারা বাংলাদেশের মতো মিরসরাইতেও নির্বাচন এলে কিছু মৌসূমী নেতার আনাগোনা দেখা যায়। নির্বাচনের ৬ মাস এক বছর আগে থেকে এলাকার প্রতি তাদের দরদ বেড়ে যায়। নিয়মিত এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাতায়াত করেন। কোথাও কোথাও আর্থিক সহযোগীতায় এগিয়ে আসেন। জনগনের পাশে থাকার অভিনয় করে দলের হাইকমান্ডের চোখে পড়ার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখেন।

মিরসরাইয়ে সাংসদ হওয়ার দৌড়ে যারা প্রতিযোগিতা করেছেন এমন কাউকেই দেখা যায়নি করোনার এই মহামারী সময়ে। তারা এলাকায় না আসা এবং কোনরূপ সহায়তার হাত না বাড়িয়ে দেওয়ায় পুরো উপজেলায় চলছে তুমুল সমালোচনা।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসন থেকে নির্বাচন করার জন্য বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং তার পুত্র মাহবুব রহমান রুহেল ছাড়াও মনোয়ন চেয়েছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিন,  এবং বন্দরকেন্দ্রীক ঠিকাদার ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ এলিট।

করোনাকালীন দুঃসময়ে মোশাররফ পরিবার ছাড়া বাকি দুই নেতা মিরসরাইয়ের জনগনের পাশে না থাকার অভিযোগ রয়েছে। অবশ্য এই দুই নেতা অভিযোগ অস্বীকার করেছেন।

মিরসরাই উপজেলা আওয়ামীগের সহ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ সেলিম বলেন, মিরসরাই মানে ইঞ্জিনিয়ার মোশাররফ। বাকি সবাই অতিথি পাখি। এঁরা নিজেদের প্রয়োজনে আসবে আবার প্রয়োজন ফুরোলে চলে যাবে।

তিনি আরো বলেন, একমাত্র পিতাই বুঝবে সন্তানের দরদ। বাঙালীর দরদ যেমন বুঝেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই ধারা অব্যাহত রেখেছেন তাঁর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক তেমনি মিরসরাইবাসীর দরদ বুঝেছেন মিরসরাইয়ের পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আগামিতে সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন তাঁর সুযোগ্যপুত্র প্রধানমন্ত্রীর আশির্বাপুষ্ট ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা বলেন, মিরসরাইবাসীর একমাত্র অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সব সময় এই উপজেলার প্রতিটি অসহায় মানুষের পাশে রয়েছেন। এমন নয় যে তিনি করোনাকালেই পাশে রয়েছেন। করোনার এই দুঃস্বময়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের যাতে কষ্ট না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন। শুরু থেকে সহায়তা করার পর ব্যক্তিগত তহবিল থেকে প্রাথমিকভাবে অর্ধকোটি টাকার সহায়তা করেছেন। তাঁর সহযোগীতা জনগনের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন তাঁর পুত্র ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল।

সাবেক এই ছাত্রনেতা আরো বলেন, ব্যক্তিগত সহযোগীতার পাশাপাশি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিত্তবান আওয়ামীলীগে নেতাদেরও নির্দেশ দিয়েছেন স্থানীয়দের সহযোগীতা করার। তাঁর নির্দেশে সবাই কাজ করছে।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছাত্রলীগ নেতা সোহরাওয়ার্দী নিজামী নওফেল বলেন, জাতীয় নির্বাচন আসলে সকলের মনে খায়েশ জাগে এমপি হওয়ার। কথার ফুলঝুরিতে অঙ্গিকারনামাও দেন কেউ কেউ। এর পরে সবাই নিদারুণ ভূলে যায় সকল দায়বদ্ধতা।
এই
শান্তির জনপদ মিরসরাইয়ের ৫ দশকের সুখ দূঃখের সাথি একজন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনই, এটি প্রমাণের অপেক্ষা রাখেনা। আমরা যখন আগামীর মিরসরাই বলি মাহবুব রহমান রুহেলকে,তখন অনেকের গাত্রদাহ হয়। বিভিন্ন সময় সমালোচনায় চায়ের আড্ডা গরমও করেন। কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে সমগ্র মিরসরাই বাসীর মাথার ছাতা হিসেবে কাজ করছেন জনপদের জননায়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উনার সুযোগ্য সন্তান মাহবুব রহমান রুহেল।

তিনি আরো বলেন, মিরসরাইবাসীকে বারবার ধোকা দেওয়া যাবে না। আগামীতে কেউ এমন অতিথি পাখি হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্বপ্নের মিরসরাইতে নেতা হওয়ার অভিনয় করতে আসলে মিরসরাইয়ের জনগনকে সাথে নিয়ে সমুচিত জবাব দেবে ছাত্রলীগ।

এই প্রসঙ্গে গিয়াস উদ্দিন বলেন, আমি মিরসরাইবাসীর পাশে নেই এই কথা কেউ বিশ্বাস করবে না। আমি নিয়মিতই মিরসরাইয়ের জনগনের জন্য কাজ করে চলেছি। করোনাকালে আর্থিক সহায়তা ছাড়াও পুরো উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।

বক্তব্য জানতে চাইলে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ এলিটের বলেন, করোনাকালীন সময়ে তিনি ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত