দক্ষিণ এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে সফল শ্রীলঙ্কা

bcv24 ডেস্ক    ০৯:৪৭ পিএম, ২০২০-০৫-১১    298


দক্ষিণ এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে সফল শ্রীলঙ্কা

বিশ্বব্যাপী করোনাভাইরাস মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। দক্ষিণ এশিয়াও মোকাবেলা করছে করোনা। এ অঞ্চলের চারটি বড় দেশ কতটা সফলভাবে কোভিড-১৯র মোকাবিলা করছে, তার এক তুলনামূলক গবেষণায় দেখা যাচ্ছে এক্ষেত্রে শ্রীলঙ্কার পারফরম্যান্স সবচেয়ে ভাল আর ভারতের অবস্থা সবচেয়ে খারাপ।

প্রায় ভারতের মতোই শোচনীয় অবস্থা পাকিস্তানেরও, আর বাংলাদেশের অবস্থা ভারত-পাকিস্তানের তুলনায় একটু ভাল। এই গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের দুজন ভারতীয় অধ্যাপক, দীপঙ্কর বসু ও প্রিয়াঙ্কা শ্রীবাস্তব।

তারা জানাচ্ছেন, দৈনিক রোগীর সংখ্যা বৃদ্ধি কিংবা মৃত্যুর হার – সব দিক থেকেই ভারতের অবস্থা দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ।

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরতে দেশের সরকার প্রতিনিয়ত তুলনা টানছেন আমেরিকা বা ইউরোপের দেশগুলোর সঙ্গে।

যদিও গবেষক প্রিয়াঙ্কা শ্রীবাস্তব ও দীপঙ্কর বসু-র মতে নানা কারণে সেই তুলনাটা সঙ্গত নয় – বরং ভারতের সঠিক তুলনা হতে পারে দক্ষিণ এশিয়ারই অন্য দেশগুলোর পরিস্থিতির সঙ্গে।

আর সেখানে দেখা যাচ্ছে, মোটামুটি সব সূচকেই শুধু ভারত নয় – অন্য সব দেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে শ্রীলঙ্কা।

কীভাবে সাফল্য এল শ্রীলঙ্কাতে?

শ্রীলঙ্কাতে কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেনা কমান্ডার, লে: জেনারেল সভেন্দ্র সিলভা। তিনি জানাচ্ছেন, "যদিও আমাদের প্রথম রোগী শনাক্ত হয় মার্চের ১১ তারিখে, আমরা কিন্তু কোভিড টাস্ক ফোর্স গড়ে তুলেছিলাম জানুয়ারির ২৬ তারিখেই।"

"উহান থেকে তখনই আমরা ৩৪জন ছাত্রকে বিশেষ বিমানে ফিরিয়ে আনি, তাদের জন্য বিশেষ কোয়ারেন্টিন সেন্টার তৈরি করে আর্মি। এখন আমাদের দেশের তিন চতুর্থাংশ এলাকা লকডাউনের বাইরে, সেখানে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। আমরা দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব বোঝাতে পেরেছি, বেস্ট প্র্যাকটিস অব মেডিসিন বোঝাতে পেরেছি।"

শ্রীলঙ্কায় শিক্ষার হার খুব বেশি, সেটা যদি মানুষকে বোঝানোর ক্ষেত্রে দারুণ কাজে এসে থাকে তাহলে আবার সেই একই কারণে ভুগতে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানে মানুষকে বোঝাতে বেগ পেতে হচ্ছে'

ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ড: নাসিমা আখতার বলছেন, "গ্রামীণ এলাকায় কিংবা শহরেরও ঘিঞ্জি এলাকায়, যেখানে স্বাক্ষরতার হার কম, সেখানে মানুষকে বোঝাতে আমাদের যথেষ্ঠ বেগ পেতে হয়েছে।"

"অনেক জায়গায় আমরা যে ব্যর্থ হয়েছি তাতেও সন্দেহ নেই। এই যেমন রোজার পবিত্র মাসেও সবাই মসজিদে নামাজ পড়তে যেতে চাইছেন, আমরা আটকাতে পারছি না অনেক ক্ষেত্রেই।"

মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, দক্ষিণ এশিয়ার চারটি দেশ তাদের ৫০তম রোগী রিপোর্ট করার পর পরবর্তী চল্লিশ দিনে কীভাবে সেই দেশগুলোতে সংক্রমণ ছড়িয়েছে।

এখানেও সেরা পারফর্মার শ্রীলঙ্কা – তাদের মোট রোগীই শুধু ভারত-পাকিস্তানের চেয়ে অনেকগুণ কম নয়, দৈনিক বৃদ্ধির হারও গত বেশ কিছুদিন ধরে কমছে। ভারত-পাকিস্তান এখানে চলেছে প্রায় পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে।

তুলনায় সামান্য ভাল অবস্থানে বাংলাদেশ, যদিও সেখানে মহামারির প্রাদুর্ভাব শুরু হয়েছে একটু দেরিতে।

ব্রাউন ইউনিভার্সিটির ফিল্ড গবেষক অনিন্দিতা অধিকারী বিবিসি বাংলাকে বলছিলেন, "ভারতে রাতারাতি লকডাউন জারি করা হয়েছিল রাজ্যগুলোর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই। বহু রাজ্যের আমলারা আমাকে বলেছেন তাদের মুখ্য সচিবরাও এই লকডাউনের ব্যাপারে ঘুণাক্ষরে কিছু জানতেন না।"

"স্বাস্থ্যগত দিক থেকে লকডাউন হয়তো জরুরি ছিল, ছোট একটা দেশে সেই ফর্মুলা হয়তো খেটেওছে। কিন্তু যেভাবে কোনও সমন্বয় ছাড়া ভারতে কেন্দ্রীয়ভাবে এটা চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা ছিল নিশ্চিতভাবেই একটা বিপর্যয়ের রেসিপি।"

বাংলাদেশে মৃত্যুর হার শুরুতে সাঙ্ঘাতিক বেশি হলেও মাসখানেকের মধ্যে তারা সেটা দুই শতাংশের নিচে নামিয়ে আনে। শ্রীলঙ্কায় এখন সেটা মাত্র এক শতাংশের মতো। ভারত ও পাকিস্তানে কিন্তু মৃত্যুর হার এখনও বেড়েই চলেছে – এবং চারটি দেশের মধ্যে ভারতেই এই মুহূর্তে সেই হার সর্বোচ্চ, সাড়ে তিন শতাংশেরও বেশি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত