শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৬ এএম
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুরভাব ঠেকাতে মিরসরাইয়ের আবুতোরাব বাজারে জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান আগামী ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সোমবার (১১ মে) জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামীকাল মঙ্গলবার ১২মে থেকে ঈদ ছুটির তিনদিন পর্যন্ত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয় বৈঠকে। এর আগে চেয়ারম্যানের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার বিকাল ৪টায় আবুতোরাব বাজারের সকল ব্যবসায়ীর সম্মতিক্রমে এবং আবুতোরাব বাজার কমিটির সভাপতি (ক্ষমতাবলে) মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার এর উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রীহিত হয়।
ইতোমধ্যে এর আগে মিরসরাইয়ে আরো তিনটি বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। বাজারগুলোর হলো: উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা খ্যাত বারইয়ারহাট, করেরহাট ও বড়দারোগারহাট।
আবুতোরাব বাজার কমিটির সভাপতি (ক্ষমতাবলে) মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, টানা তিনদিনের রুদ্ধদার বৈঠক শেষে সোমবার থেকে ঈদ পর্যন্ত আবুতোরাব বাজারের ঔষধ, হাসপাতাল, মুদি ও কাঁচামালের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে এমন যুগপোযোগী সীদ্ধান্ত নেয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জানি আপনাদের অপুরণীয় ক্ষতি হবে। তবুও দেশ ও জাতীকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের এই সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবী রাখে। নিজের কর্তব্য পালন করতে গিয়ে যদি কোন ব্যবসায়ী ভাইয়ের মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত