বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৭ এএম
করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলে এই সময়ে সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন আলহাজ্ব আবু তাহের নামে মিরসরাইয়ের এক আওয়ামীলীগ নেতা। অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে তাঁর সৌজন্যে।
জানা গেছে, স্থানীয় ১১ নং মঘাদিয়া ইউনিয়নস্থ ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের এই সভাপতি করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে গোপনে ত্রাণ সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা দিয়ে আসছেন।
আজ সোমবার (১১ মে) এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন। এইসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবু তাহের এর একমাত্র সন্তান আরিফ হোসাইন।
মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন বলেন, আওয়ামীলীগে নেতা আলহাজ্ব আবু তাহের একজন দানশীল ব্যক্তি। দীর্ঘদিন তিনি রাজনীতির পাশাপাশি সমাজ সেবার সাথে সক্রিয়ভাবে জড়িত। করোনাকালীন সময়ে শুরু থেকেই অসহায়দের পাশে থেকে সহায়তা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আবু তাহের এর সন্তান আরিফ হোসাইন বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনার প্রভাবে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ম আয়ের মানুষ কষ্টে রয়েছে। ব্যক্তিগত দায়বোধ থেকেই আমার বাবা সব সময় এলাকার মানুষদের সাহায্য সহযোগীতা করে থাকেন। এরই ধারাবাহিকতায় ৯টি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আমার বাবা ব্যবসায়ীক কাজে প্রবাসে অবস্থান করায় স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় মানুষদের পাশে থেকে এই সহযোগীতার ধারা অব্যাহত থাকবে বলেও জানান আরিফ হোসাইন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত