শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০৯ এএম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারিতে আক্রান্ত হলে সাধারণ নারীরা যতটা মারাত্মক জটিলতায় পড়তে পারেন, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও তা বলতে গেলে সমান্যই। অর্থাৎ করোনায় গর্ভবতী নারীর ঝুঁকি কম। সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন হাসপাতালে গত ১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২৭ জন সন্তানসম্ভবা নারী ভর্তি হন। তাদের মধ্যে মাত্র ১০ শতাংশের পরিস্থিতি মারাত্মক জটিল আকার ধারণ করে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের চিকিৎসা দিতে হয়। সমবয়সের সাধারণ নারীদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।
গবেষণায় দেখা যায়, কোভিড-১৯ আক্রান্ত ওই সংখ্যক গর্ভবতী নারীর মধ্যে মাত্র পাঁচজন প্রাণ হারিয়েছেন। বলা হচ্ছে, যুক্তরাজ্যের পরিসংখ্যানে করোনায় প্রাণ হারানো গর্ভবতী নারীর মধ্যে সম্ভবত তারাই প্রথম। তথ্য বিশ্লেষণে আভাস মিলেছে যে, করোনা আক্রান্ত সাধারণ নারীর তুলনায় সন্তানসম্ভবা নারীর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা তেমন বেশি নয়। তবে সতর্কতার অংশ হিসেবে তাদের সাধারণত অধিক নাজুক রোগীর তালিকায় রাখা হয়।
সাধারণ নারীদের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি- এমন ধারণার পক্ষেও এ গবেষণায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যুক্তরাজ্যের সাধারণ মানুষের তুলনায় করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সংখ্যালঘু নৃগোষ্ঠীর অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা চার গুণের বেশি। যাদের অধিকাংশই সুস্থ আছেন। সূত্র- ডেইলি মেইল।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত