ভারতে আক্রান্ত ৭৮ হাজার ছাড়িয়েছে, স্থগিত ট্রেন চলাচল

bcv24 ডেস্ক    ০৩:১১ পিএম, ২০২০-০৫-১৪    267


ভারতে আক্রান্ত ৭৮ হাজার ছাড়িয়েছে, স্থগিত ট্রেন চলাচল

ধারণার চেয়ে ভারতে প্রতিদিনিই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার মূলকেন্দ্র মহারাষ্ট্র। এমন অবস্থায় সাধারণ ট্রেন চলাচল শুরু করে মাত্র তিনদিনের মাথায় তা স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, সংক্রমণের গতি রুখতে লাগাতার চেষ্টা করা হলেও কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না ওই ভয়ঙ্কর করোনাকে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজারের বেশি। 

গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও তার জেরে মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় ভুগে মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৭২২ জন নতুন করে শিকার হয়েছেন। এতে করে ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৩ দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ২ হাজার ৫৪৯ জনে ঠেকেছে। 

আর মরণ এ ব্যাধি থেকে আরোগ্য লাভ করেছেন ২৬ হাজার ২৩৫ জন। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান মতে, এখন পর্যন্ত করোনা থেকে পুনরুদ্ধারের হার ৩৩.৬৩ শতাংশ।

আক্রান্তের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় মহারাষ্ট্রে। যেখানে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছুঁই ছুঁই। বাণিজ্য নগরীটিতে প্রাণ হারিয়েছেন ৯৭৫। এর পরেই রয়েছে গুজরাট। যেখানে ৯ হাজার ২৬৭ জনের আক্রান্তে প্রাণ গেছে ৫৬৬ জনের। মৃত্যুর সংখ্যা ৬৪ তে আটকে থাকলেও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যার হিসাবে এর পরেই রয়েছে রাজধানী দিল্লি (৭ হাজার ৯৯৮), রাজস্থান (৪ হাজার ৩২৮), মধ্যপ্রদেশ  (৪ হাজার ১৭৩)ও উত্তর প্রদেশ (৩ হাজার ৭২৯)।

পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’হাজার ২৯০ জনে। রাজ্যে সরাসরি করোনার কারণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। 

এদিকে গত মঙ্গলবার থেকে স্পেশাল ট্রেন চালানো শুরু করেছে ভারতীয় রেল। সেই ট্রেন চললেও সমস্ত সাধারণ ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা আগামী ৩০ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ট্রেন মন্ত্রণালয়। 

ফলে আগে থেকে কেটে রাখা ৩০ জুন পর্যন্ত সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে এনডিটিভি। বাতিল হওয়া টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।

শ্রমিক স্পেশাল চালু হয়েছিল বেশ কিছু দিন আগে থেকেই। এই ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ চলছিল। এরপর মঙ্গলবার থেকে দেশের কয়েকটি নির্দিষ্ট রুটে শুরু হয়েছিল স্পেশাল ট্রেন। তাতে সংশ্লিষ্ট মহলের অনেকেই আশা করেছিলেন, ধীরে ধীরে ট্রেন চালানো শুরু করতে পারে রেল।

কিন্তু সেই আশায় জল ঢেলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত কেটে রাখা সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। মেল, এক্সপ্রেস, সাবার্বান-সহ সমস্ত ট্রেনের টিকিটই এর আওতায় পড়বে। তবে ওই সব টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে। 
 
দিকে মঙ্গলবারই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। তবে এবার বেশ কিছু বিধিনিষেধ শিথিল হবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে দেশের মানুষের পকেটে টান। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 

এই জরুরি অবস্থায় প্রধানমন্ত্রীর নাগরিক তহবিল থেকে দেশের মানুষকে সহায়তা এবং ত্রাণ দিতে ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছে সরকার। করোনা ভাইরাসের সংকট মোকাবিলাতেই ওই অর্থ ব্যবহার করা হবে এই ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ‘৩ হাজার ১০০ কোটি টাকার মধ্যে প্রায় ২ হাজার কোটি টাকা ভেন্টিলেটর কেনার জন্য বরাদ্দ করা হবে, বাকি এক হাজার কোটি টাকা পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এবং ১০০ কোটি টাকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্যে ভ্যাকসিন তৈরির কাজে সহায়তা করবে।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত