শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৯ এএম
রাজধানীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলায় গ্রেফতার এক আসামি নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে খিলগাঁও ‘শেখের জায়গা’ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (২৯) ওরফে চাপাতি বেলাল কুমিল্লার বাসিন্দা; থাকতেন ঢাকার যাত্রাবাড়ি এলাকায়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে গোড়ান এলাকায় থেকে বেলালকে গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের অভিযানে রাত ১১টার দিকে তাকে নিয়ে ‘শেখের জায়গা’ নামক স্থানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। কিন্তু বেলাল সন্ত্রাসীদের গুলিতে আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
মশিউর বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, বেলাল এলাকায় চাপাতি নিয়ে ছিনতাই-ডাকাতি করতো। তাই তাকে ‘চাপাতি বেলাল’ বলা হতো। তার নামে খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
এরআগে একইদিন রাজধানীর বনানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলিল (৪০) নামে আরও এক যুবক নিহত হয়েছেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত