শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলারে করে পলায়ণকালে গরুসহ জনতার হাতে তিন গরুচোর আটক হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামে ঘটনাটি ঘটে। শনিবার (১৬ মে) বিকালে তাদেরকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটককৃতরা হচ্ছে- দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের রুকন মিয়ার পুত্র সুন্দর আলী (২৪), একই গ্রামের মৃত মমস্বর আলীর পুত্র মইনুল (২৪) এবং ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের দিঘলবন্দ গ্রামের মৃত ফজর আলীর পুত্র জমির আলী (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র বীরেন্দ্রনগর গ্রামের আব্দুস সহিদ লন্ডনীর ভাগ্নে দিলোয়ার হোসেন ও একই গ্রামের মদরিছ আলীর গোয়ালঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি করে নিয়ে যায়। এসব চোরাই গরুসহ একটি ইঞ্জিন নৌকা (ট্রলার) দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়দের হাক-চিৎকার ও মাইকিং শুনে চেলা নদীতে মাছ শিকারিদের সহযোগিতায় গরুসহ চোরদের আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজুর পর তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত