নারী কনষ্টেবলের আত্মহত্যা, কনষ্টেবল স্বামী রিমাণ্ডে

জেলা প্রতিনিধি    ০৯:১৩ পিএম, ২০২০-০৫-১৬    284


নারী কনষ্টেবলের আত্মহত্যা, কনষ্টেবল স্বামী রিমাণ্ডে

ঝালকাঠি পুলিশ লাইনে বিষপানে আত্মঘাতী নারী কনষ্টেবলের মৃত্যুর ঘটনায় স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুল ইসলামকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার করে আজ শনিবার জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় কনষ্টেবল নাদিয়া আফরিনের (২৮) মৃত্যু হলে তার পিতা বাদী হয়ে শুক্রবার রাতে দণ্ডবিধি ৩০৬ ধারায় ঝালকাঠি থানায় ওই মামলা দায়ের করে। 

শুক্রবার সকাল থেকেই ঝালকাঠি থানা হেফাজতে থাকা নিহত নাদিয়ার স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুলকে শনিবার (১৬ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তাহের উদ্দিন আদালতে সোপর্দ করে রিমাণ্ডের আবেদন জানালে আদালত ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। 

অন্যদিকে তরিকুলের পিতা নলছিটি থানা পুলিশের ওয়ারলেস অপারেটর দেলোয়ার হোসেন দাবি করেছেন, ‘তার ছেলের সাথে ডিভোর্সের জন্য নিহত পুলিশ কনষ্টেবল মেয়েটির মা-ফুপুর অতিরিক্ত চাপ ও বিয়ের আগে অপর পুলিশ সদস্য ফরহাদের সাথে সম্পর্কসহ তাদের যৌথ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে। তার ছেলে তরিকুল নির্দোষ।’

এ বিষয়ে ওসি ওপারেশন খলিলুর রহমান বলেন, ঝালকাঠি সদর থানার একজন নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। পারিবারিক কলেহের কারণে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে নিহত নাদিয়ার বাবা বাদী হয়ে স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুল ইসলামর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রেকর্ড করে। মামলার আইও’র আবেদনে আদালত জিজ্ঞাসাবাদের জন্য একমাত্র আসামি স্বামীকে দুই দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছে। আসামি নিহত নাদিয়ার স্বামী পুলিশ কনষ্টেবল তরিকুল এখন পুলিশ হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে তরিকুলের পিতা পুলিশ সদস্য দেলোয়ার হোসেন জানান, তিনিসহ ৪ ভাই ও তার পুত্র ৫ জন পুলিশ বিভাগে কর্মরত থাকলেও ছেলে তরিকুলের বিয়ের ব্যাপারে তারা কিছুই জানতেন না। তার ছেলে পূর্বেই বিবাহিত থাকায় প্রথম স্ত্রী পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়ার পর তারা এই বিয়ে সম্পর্কে জানতে পারেন। তারা যতোটুকু জেনেছেন- নিহত নাদিয়াকে তার পরিবার তরিকুলকে তালাক দেয়ার জন্য ভীষণ চাপ দিয়ে আসছিল। এরমধ্যে পরকিয়া প্রেমিক ফরহাদের কাছে থাকা কিছু ছবি প্রকাশের ভয় দেখিয়ে নাদিয়া ও তরিকুলকে ব্লাকমেইলসহ বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়ার পরেও ফেসবুকে সেই ছবি ছড়িয়ে দেয়ায় আত্মসম্মানের জন্য সে (নাদিয়া) এ ঘটনা ঘটিয়েছে। 

এ ব্যাপারে তার পুত্র পুলিশ বিভাগের সদস্য তরিকুল ইসলাম একেবারেই নির্দোষ বলে দাবি তার।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত