সোমবার থেকে ফিভার ক্লিনিকের অনলাইন এপয়েন্টমেন্ট শুরু

bcv24 ডেস্ক    ০৯:১৫ পিএম, ২০২০-০৫-১৬    191

সোমবার থেকে ফিভার ক্লিনিকের অনলাইন এপয়েন্টমেন্ট শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিচালিত ফিভার ক্লিনিকের অনলাইন এপয়েন্টমেন্ট পদ্ধতি শুরু হচ্ছে। আগামী সোমবার (১৮ মে) থেকে এ কার্যক্রম চালু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিচালিত ফিভার ক্লিনিক এবং কোভিড-১৯ ডায়াগনস্টিক ল্যাবরেটরির সেবার মান রক্ষা করা, রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষার ফলে সৃষ্ট ভোগান্তি কমানো এবং ভীড়ের কারণে রোগের সংক্রমণের বিস্তাররোধের জন্যে অনলাইনের মাধ্যমে এই এপয়েন্টমেন্ট প্রদান করা হবে।

আগামীকাল রোববার সকাল ৮ টা থেকে রোগীদের অনলাইনে নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স ও মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে সম্ভাব্য সময় উল্লেখ করে এপয়েন্টমেন্ট জানিয়ে দেয়া হবে।

উল্লেখকৃত সময় অনুযায়ী ফিভার ক্লিনিকে এসে প্রেরিত এসএমএসটি প্রদর্শনপুর্বক চিকিৎসাসেবা গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় ল্যাবরেটরি সেবা গ্রহণের ক্ষেত্রেও একই এপয়েন্টমেন্টের ধারাবাহিকতা রক্ষা করা হবে।

আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ এর বিরুদ্ধে চলমান যুদ্ধের সামনের কাতারের যোদ্ধাদের, অর্থাৎ চিকিৎসকসহ সকল চিকিৎসাসেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পুলিশবাহিনীর সদস্যদেরকে একইভাবে পরবর্তীদিনের জন্যে নির্ধারিত কোটায় রেজিস্ট্রেশন করে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

মুক্তিযোদ্ধাদের জন্যেও একইভাবে রেজিস্ট্র্রেশন করে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। বিশেষ কোটায় এপয়েন্টমেন্ট গ্রহণকারীদের মোবাইল নাম্বারেও বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মোবাইল ফোন থেকে প্রেরিত এসএমএস এ উল্লেখকৃত সময় অনুযায়ী ফিভার ক্লিনিকে এসে চিকিৎসাসেবা গ্রহণ করতে হবে। এ প্রসংগে উল্লেখ্য, যে বিশেষ কোটায় এপয়েন্টমেন্টপ্রাপ্তদের চিকিৎসাসেবা গ্রহণের সময় নিয়োগকর্তা বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্বীকৃত ও গ্রহণযোগ্য পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে শুধুমাত্র পরবর্তী কর্মদিবসের জন্যে অনলাইনে এপয়েন্টমেন্ট প্রদান করা হবে। অনলাইনে প্রাপ্ত এপয়েন্টমেন্ট ব্যতীত কোনো রোগী সেবা গ্রহণ করতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://ww-w.bsmmu.edu.bd/ -তে অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্যে রেজিস্ট্রেশন ফরমটি পাওয়া যাবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত