শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২১ এএম
ভারতে জেঁকে বসা করোনায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সময় যত গড়াচ্ছে বৃদ্ধির এ হারে তৈরি হচ্ছে নতুন রেকর্ড। গত একদিনেই সেখানে আবারও সর্বোচ্চ সংক্রমণ ছড়ানোর ঘটনা ঘটেছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে একদিনে এতো সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও রাজধানী দিল্লি।
অপরদিকে, গত একদিনে প্রাণ গেছে ১৪৮ জনের। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৫৮৩ জনে ঠেকেছে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের। গুজরাটে ৭৭৩, মধ্যপ্রদেশে ২৭০ ও পশ্চিমবঙ্গে ২৫৯। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি (১৯৪), রাজস্থান (১৫১) ও উত্তরপ্রদেশ (১৩৮)।
ভারতে করোনাক্রান্তের সংখ্যায় অনেক দিন ধরেই শীর্ষে মহারাষ্ট্র। সারাদেশের মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই সেখানে। গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৩৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এতে করে সেখানে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪২ জনে হয়েছে। এর মধ্যে মুম্বই শহরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজারেরও বেশি।
আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে আক্রান্ত ১৩ হাজার ৯৬৭ জন। দ্বিতীয় স্থানে থাকা গুজরাটে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯০৫ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা হয়েছে ১১ হাজার ৬৫৯ জনে।
এরপর ক্রমান্বয়ে রাজস্থান (৬ হাজার ২২৭), মধ্যপ্রদেশ (৫ হাজার ৯৮১), উত্তরপ্রদেশ (৫ হাজার ৫১৫), পশ্চিমবঙ্গ (৩ হাজার ১৯৭), অন্ধ্রপ্রদেশ (২ হাজার ৬৪৭), পঞ্জাব (২ হাজার ০২৮), বিহার (১ হাজার ৯৮২), তেলঙ্গানা (১ হাজার ৬৯৯), কর্নাটক (১ হাজার ৬০৫), জম্মু-কাশ্মীর (১ হাজার ৪৪৯) ও ওড়িশা (১ হাজার ১০৩), হরিয়ানা (১ হাজার ৩১)-র মতো রাজ্য।
দেশটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ডের মধ্যেই সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি প্রতিকূল পরিস্থিতিতে কিছুটা আশা জাগাচ্ছে। মোট আক্রান্তের মধ্যে এখনও অবধি ৪৮ হাজার ৫৩৪ জন বেঁচে ফিরেছেন। এর মধ্যে গত একদিনেই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিন হাজার ২৩৪ জন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত