মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৯ এএম
ঢাকার রমনায় দুই বাসের সংঘর্ষের পর আরও চারটি বাহন দুর্ঘটনায় পড়ে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মৎস্য ভবনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক দক্ষিণ) মুহাম্মদ মুরাদ আলী জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ওই দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক বিশের কোঠায়, অন্যজন পঞ্চাশোর্ধ। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
উপ পুলিশ কমিশনার মুরাদ বলেন, স্বাধীন পরিবহনের একটি বাস শাহবাগ থেকে প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় মৎস্য ভবনে মোড়ে পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাসকে ধাক্কা দেয়। স্টাফ বাসটি তখন একজন রিকশা চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণহীন বাস দুটো রাস্তায় থাকা আরও দুটো প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মূলত দুই বাসের সংঘর্ষের ফলেই এ দুর্ঘটনা ঘটে।
সকালে ওই ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড়ে কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে রেকার এনে সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো রাস্তা থেকে সরানো হয়। স্বাধীন পরিবহনের ওই বাসের চালককে পুলিশ আটক করেছে বলে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত