হালদায় ডিম সংগ্রহে রেকর্ড

bcv24 ডেস্ক    ০৩:৫৮ পিএম, ২০২০-০৫-২৩    275


হালদায় ডিম সংগ্রহে রেকর্ড

দেশের প্রকৃতি-পরিবেশ ও প্রতিবেশ করোনাকালেও দিলো শুভবার্তা। মা-মাছের ডিম সংগ্রহে গেল এক যুগের রেকর্ড ভাঙলো হালদা। এ পর্যন্ত রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ (কার্প) বড় জাতের মা-মাছের ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়েছে। যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ আহরণ।

এবার হালদায় ডিম দিতে দলে দলে এসেছে মা মাছ। ঘূর্ণিঝড় আম্পান হানা দেওয়ার পরও এ বছর ডিম সংগ্রহে হালদা পাড়ের জেলেরা ভেঙেছেন অতীতের সব রেকর্ড।

সর্ত্তারঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার জুড়ে ডিম আহরণের উৎসব চলে। যে ডিম তথা মৎস্যবীজ থেকে সারাদেশে উৎপাদিত হবে শত শত কোটি টাকার মাছ। এ মুহূর্তে হালদা পাড় জেলে, এলাকাবাসী ও মৎস্যজীবীদের আনন্দ-উৎসবে মাতোয়ারা।

২৮০টি নৌকায় প্রায় ৭০০ জেলে চলতি বছর সংগ্রহ করেছেন ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম। গত ১২ বছরে কখনো এত ডিম আহরণ করতে পারেননি জেলেরা। গত বছর সংগৃহীত ডিমের পরিমাণ ছিল মাত্র সাত হাজার কেজি। সংগৃহীত এসব ডিম রেণুতে পরিণত করতে উৎসবমুখর কর্মযজ্ঞে মেতে উঠেছেন হালদার জেলেরা।

হালদাই দেশের একমাত্র নদী যেখানে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ মাছ বছরের একটি নির্দিষ্ট সময়ে এসে ডিম ছাড়ে। কেবল এই নদী থেকেই নিষিক্ত সেই ডিম সরাসরি সংগ্রহ করতে পারেন জেলেরা। নদীর পাড়ে থাকা ছোট ছোট কুয়ায় পুরোপুরি প্রাকৃতিক উপায়েই সেইসব ডিম থেকে ফুটানো হয় রেণু। রুই-কাতলা-মৃগেলের সেই রেণু এরপর ৫০ থেকে ৬০ হাজার টাকা কেজি দরে বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলে।

হালদার অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীর ডিম বা মাছের রয়েছে স্বতস্ত্র বৈশিষ্ট্য। মিঠাপানির বিভিন্ন উৎসে পাওয়া মাছ এক বছরে যত বড় হয়, হালদা নদীর মাছ একই সময়ে বাড়ে তিন গুণেরও বেশি। বড় হওয়ার অনুকূল পরিবেশ পেলে হালদা নদীর কাতলা মাছ হয় ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যদের তুলনায় অনেক বেশি।

গতকাল দিনভর জেলেরা ডিম সংগ্রহ করেন। রেণু পোনা ফোটানোর জন্য মাটির নার্সারি কুয়ায় ছুটেছেন। হালদা নদীর রামদাস হাট পয়েন্টসহ বিভিন্ন স্থানে ড. মনজুরের গবেষক দল মা-মাছের ডিম ছাড়ার পরিস্থিতি পর্যবেক্ষণে করেন। প্রথম দিকে নাপিতের ঘোনা, আমতুয়াসহ তিনটি স্থানে প্রথমে মা-মাছ ডিম ছাড়ে। এরপর আরও এক ডজন স্থানে ডিম ছাড়ে। বিশেষ জালে আহরণও চলে। এবার হালদার কাগতিয়া আজিমের ঘাট, খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, খলিফার ঘোনা, সাত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিচর, গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া, মার্দাশা এলাকায় ডিম আহরণ হয় বেশিহারে।

সংশ্লিষ্টরা জানান, অমাবস্যার ‘জো’-তে মা-মাছেরা ডিম ছেড়েছে। এরআগে আবহাওয়া-প্রকৃতি অনুক‚ল না থাকায় হালদায় পরপর তিন ‘জো’ গেছে ডিমশূন্য। অনিশ্চয়তায় হাজারো জেলে ছিলেন উৎকণ্ঠিত অপেক্ষায়। ঘূর্ণিঝড় আম্পান কেটে যেতেই বজ্রবৃষ্টির সাথে উজানের ঘোলাস্রোতে হালদায় ডিম ছাড়ার অনুক‚ল পরিবেশ তৈরি হয়। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার মানিকছড়ির পাহাড়ি এলাকায় অতিবৃষ্টিতে আসে তীব্র ঘোলাস্রোত। সেই সাথে উত্তর চট্টগ্রামে হয় বজ্রবৃষ্টি। হালদায় মা-মাছের ডিম ছাড়ার জন্য এটাই আবহাওয়াগত পূর্বশর্ত।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত