চট্টগ্রামে সোহেল হত্যা মামলার আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত

bcv24 ডেস্ক    ০৭:৪২ পিএম, ২০১৯-০৪-২৩    416

চট্টগ্রামে সোহেল হত্যা মামলার আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পিটিয়ে হত্যা মামলার এক আসামি কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সোমাবার রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি মাঠে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমানের ভাষ্য।

নিহত মো. জাবেদ (২২) চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর মো. সাবের আহম্মেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তারা দুজনেই মহিউদ্দিন সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

পুলিশ কর্মকর্তা আশিক বলেন, একদল লোক ‘ডাকাতির উদ্দেশ্য নিয়ে’ জাম্বুরি মাঠে জড়ো হয়েছে খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে পৌঁছানোর পর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে, পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে সেখানে জাবেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জাবেদকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে সহকারী কমিশনার আশিক জানান। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি চায়নিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি এলজি, ১৩ রাউন্ড গুলি ও ছুরি উদ্ধার করা হয়েছে। জাবেদ পাহাড়তলী এলাকার ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি। সোহেলকে গণপিটুনি দেওয়ার সময় জাবেদ ছুরি মেরেছিল, ভিডিও ফুটেজে সেটা দেখা গেছে। জাবেদের কাছে যে চায়নিজ পিস্তলটি পাওয়া গেছে, সেটি সরকারি কোনো সংস্থার বলে মনে হচ্ছে। পাহাড়তলী রেলওয়ে বাজারে হয়ে গত ৭ জানুয়ারি সকালে মহিউদ্দিন সোহেলকে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও ব্যবসায়ীরা সে সময় বলেছিলেন, বাজারের লোকজন ‘চাঁদাবাজি’তে অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু মহিউদ্দিন সোহেলের পরিবার পরদিন সংবাদ সম্মেলন করে দাবি করে, ‘পরিকল্পিতভাবে’ এই হত্যাকাণ্ড ঘটনো হয়েছে। এরপর সোহেলের ভাই শাকিরুল ইসলাম শিশির হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দেড়শ জনকে আসামি করে মামলা করেন। 

পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর সাবের আহম্মেদ, জাতীয় পার্টির নেতা ওসমান খান ও যুবদল নেতা শওকত খান রাজুকেও সেখানে আসামি করা হয়। ওসমান ও রাজুকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক সোহেল তার আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে তিনি পরিচিতি ছিলেন এলাকায়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত