শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
চীনের উহান শহরের ভাইরোলজি ইনস্টিটিউটে বাদুরের তিনটি জীবন্ত ভাইরাস ছিল তা নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিজিটিএনকে এসব তথ্য জানিয়েছেন ওই ল্যাবের পরিচালক ওয়াং ইয়ানই। তবে তার মতে, কোভিড-১৯’র সঙ্গে ওই ভাইরাসের মিল নেই।
গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের। উৎপত্তির পর অভিযোগ উঠে, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। এই গুঞ্জনের মধ্যেই উহান ল্যাবে করোনাভাইরাসের উপস্থিতি নিয়ে কথা বললেন এর পরিচালক।
গত ১৩ মে ওয়াং ইয়ানয়ি’র এই সাক্ষাৎকার ধারণ করে সিজিটিএন। এটি শনিবার রাতে প্রচার করা হয়। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের গবেষণাগারে যে তিনটি করোনাভাইরাস রয়েছে সেগুলোর সঙ্গে সার্স-কোভ-২ এর সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে ৭৯ দশমিক ৮ শতাংশ।
ইয়ানয়ি সাক্ষাৎকারে বলেন, আমরা বাদুড়ের তিনটি ভাইরাস নিয়ে কাজ করছিলাম। আমরা সার্স ভাইরাসের উৎস খোঁজার জন্যই গবেষণা করছিলাম। কিন্তু ওই সব ভাইরাসের সঙ্গে নতুন করোনা ভাইরাসের মিল প্রায় ৮০ শতাংশ। আর আমরা জানি নতুন করোনা ভাইরাসের সঙ্গে সার্সেরও ৮০ শতাংশ মিল রয়েছে। তবে ৮০ শতাংশ মিল মানে এখানে অবশ্যই পার্থক্য আছে।
ওয়াং ইয়ানই বলেন, ওই গবেষণাগারে বাদুড় থেকে কিছু করোনাভাইরাস আইসোলেট করে রাখা হয়েছিল। তাদের ল্যাবে যে কয়টি করোনাভাইরাস নিয়ে গবেষণা হয়েছে সেগুলোর কোনটির সঙ্গেই কোভিড-১৯’র মিল খুঁজে পাওয়া যায়নি। উহানের ভাইরাস ল্যাব থেকে যে করোনা ছড়িয়েছে, এমন অভিযোগকে খাঁটি বানোয়াট গল্প বলে আখ্যায়িত করেন ওয়াং ইয়ানয়ি।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত