শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৯ এএম
নিয়তির কাছে সবকিছু মেনে নিতে হয়। ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর ক্ষেত্রে তা যেন আরও আকাশ সমান বেদনার নিয়ে হাজির হলো।
মা দেলাফরোজ বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারী মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বড় ভাই’র পর আজ মা দেলাফরোজ বেগমও না ফেরার দেশে চলে যান। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বড় মেয়ের বাসায় মারা যান তিনি।
পরিবার ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে দেলাফরোজ বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি রাজধানী ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ের জননী।
এর আগে শনিবার (২৩ মে) রাতে বুকে ব্যথা অনুভব করলে নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মারা যান তিনি। শহরের মাস্টারপাড়ায় লমি হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে মা-ছেলের দাফন সম্পন্ন হবে।
এদিকে, ছেলের মৃত্যুর শোক শেষ না হতেই আকস্মাৎ মায়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে।
এমপি নিজাম উদ্দিন হাজারীর চাচাতো ভাই ও ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী গণমাধ্যমকে জানান, ‘লাশ ঢাকা থেকে ফেনী আনা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে জানাজার সময় নির্ধারণ করা হবে।’
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত