প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব

bcv24 ডেস্ক    ০৮:২১ পিএম, ২০১৯-০৪-২৩    647


প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই যেসব দেশে আমাদের প্রবাসী আছে, সেসব দেশে তাদের প্রয়োজনীয় সেবা দিতে পর্যায়ক্রমে নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স করা হবে। কেননা, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান সবচেয়ে বেশি। একইসঙ্গে যেসব দেশে প্রবাসীরা থাকেন, সেসব দেশের অবকাঠামো নির্মাণ এবং অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যে কারণে প্রবাসীদের কল্যাণে প্রত্যেক দেশেই বাংলাদেশের নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স করার কথা জানান তিনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ব্রুনেই দারুস সালামের বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের সুখ-দুঃখ দেখা সরকারের দায়িত্ব। এসময় তাদের সেবার দিক দেখভাল করতে, যেসব দেশে প্রবাসীরা থাকেন, সেসব দেশে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের যাওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সৌদি আরবসহ কয়েকটি দেশে ইতোমধ্যেই নতুন নিজস্ব কমপ্লেক্স চালু হয়েছে। এছাড়া ইতালিসহ আরও কয়েকটি দেশে অচিরেই নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করা হবে। এইকসঙ্গে প্রবাসীদের ছেলেমেয়ের লেখাপড়ার জন্য স্কুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন চ্যান্সারি ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের পরিবেশ ও জলবায়ুকে বিবেচনায় নিতে হবে। এসময় নতুন চ্যান্সারি ভবনটির নকশা দেখে দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে স্থপতি রোজাইন মেরী ইয়ান্তিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন এবং ব্রুনেইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইনও বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী দেশটির রাজধানীর কূটনৈতিক জোনে নতুন নির্মিতব্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন।



রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত