রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৩১ পিএম
ভারত ও চীনের মধ্যে লাদাখ অঞ্চল নিয়ে চলছে বিরোধ। দু’দেশই এখন মুখোমুখি অবস্থানে। এ অবস্থায় আগবাড়িয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবে কি না, তা নিয়ে ভারত সরাসরি মুখ না খুললেও চীন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পুরোপুরি প্রত্যাখান করে দিল।
চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন শুক্রবার বললেন, “আলোচনা ও মতামত বিনিময়ের মাধ্যমে সমস্যাগুলি ভাল ভাবেই মেটাতে পারে ভারত ও চীন। সেই সব মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।’’
কথাটা অবশ্য গত কাল এতটা সরাসরি বলেননি মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেছিলেন, “আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে সমস্যা মেটানোর চেষ্টা করছে ভারত। এ ব্যাপারে দিল্লি ও বেজিংয়ে কূটনীতিকরা তাঁদের কাজ করে যাচ্ছেন।’’
ট্রাম্প আগবাড়িয়ে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে বেজিংও মুখ খোলেনি। এ দিনই প্রথম বেজিংয়ে চীনা মুখপাত্র লিজিয়ন সাংবাদিকদের বলেন, “সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া চালানোর একটা ব্যবস্থা রয়েছে। অনেক দিন ধরেই রয়েছে। রয়েছে কূটনৈতিক স্তরের যোগাযোগও। ফলে, এই সমস্যা মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের দরকার নেই।’’
গত ৫ মার্চ থেকেই পূর্ব লাদাখের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চীনা সেনাদের প্যাংগং হ্রদ ও গালওয়ান উপত্যকায় ঢুকে পড়ার খবর আসতে থাকে। ভারতীয় সেনাদের সঙ্গে তাদের হাতাহাতিরও খবর আসে।
গত কাল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, যত রকম ভাবে যোগাযোগ রেখে চলা হয়, সেই সব রকম ভাবেই চীনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে কূটনৈতিক স্তরেও।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত