গৃহবধূকে নির্যাতনকারী বর্বর সেই স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক    ০৬:২৪ পিএম, ২০২০-০৫-২৯    255


গৃহবধূকে নির্যাতনকারী বর্বর সেই স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

অনৈতিক কাজে রাজি না হওয়ায় জেসমিন আরা নামে এক গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে হাতমুখ বেঁধে নির্যাতনের ঘটনায় অবশেষে অভিযুক্ত পাষণ্ড স্বামী আব্দুর রফিক ও শাশুড়ি রিজিয়া বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া বেলডাঙ্গা গ্রামের এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে পাশের পত্নীতলা উপজেলার আলপাকা গ্রামের রফিকের ভগ্নিপতির বাড়ি হতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলেই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, গত ২৫ মে ঈদের দিন রাতে অনৈতিক কাজ করে অর্থ উর্পাজনের জন্য গৃহবধূ জেসমিন আরা রাজি না হলে তার মাথার চুল কেটে, হাত-মুখ বেধে অমানুষিক নির্যাতন চালায় রফিক ও তার মা রিজিয়া বিবি। নির্যাতনের একপর্যায় ওই গৃহবধুর শরীরের গোপন ও স্পর্শকাতর অঙ্গে মরিচের গুড়ো দিয়ে দুইদিন ধরে ঘরের মধ্যে বন্দি করে রাখে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয় থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রফিক ও তার মা-সহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। এই ঘটনায় বুধবার বিকেলে ভিকটিমের পিতা ইসলাম হোসেন বাদী হয়ে রফিক ও রফিকের মা রাজিয়া বিবিকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের জাহান আলীর ছেলে আব্দুর রফিক প্রায় দেড় বছর আগে পাশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের ইসলাম হোসেনের মেয়ে জেসমিন আরাকে বিয়ে করে ঘর-সংসার শুরু করে। বিযের পর থেকেই অভাবের সংসারে নানা অজুহাতে তাদের মধ্যে কলহ বিবাদ চলে আসছিল।

চিকিৎসাধীন জেসমিন আরা বলেন, আমার স্বামী বিযের পর থেকে নানাভাবে আমাকে অসামাজিক কাজে নামাতে চাপ দিয়ে আসছিল। আমি বরাবর ওই বিষয়টিকে অসম্মতি দিয়ে আসছিলাম। এর জের ধরে ঈদের দিন সোমবার রাতে আব্দুর রফিক আবারো অসামাজিক কাজ করে অর্থ উপার্জন করার জন্য আমার উপর চাপ প্রয়োগ করে। এতে আমি রাজি না হওয়ায় আমার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। প্রথমে আমার স্বামী আমার মাথার চুল ধরে মাটিতে ফেলে দেয় এবং কেচি দিয়ে আমার সমস্ত মাথার চুল কেটে ফেলে। এরপর চলে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে পাষাণ্ড স্বামী ও শাশুড়ী রাজিয়া বিবি আমার গোপনাঙ্গে মরিচের গুড়ো ঢেলে দেয়। এতে অসহ্য যন্ত্রনায় চিৎকার করতে লাগলে রফিক আমার মুখে কাপড় গুজে দিয়ে মুখ বন্ধ করে দেয়। সমস্ত রাত এবং পরের দিন তাকে বাড়ি হতে বের হতে না দিয়ে বাসায় গৃহবন্দি করে রাখে। 

গত মঙ্গলবার বিষয়টি গ্রামে জানাজানি হলে এবং গ্রামের লোকজনের মুখে জানতে পেরে ওইদিন দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে জেসমিন আরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
 
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে তার অভিভাবকদের খবর দিয়ে থানায় ডেকে মামলা নেয়া হয়েছে। আর আজ আত্মগোপনে থাকা মা ও ছেলেকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত