স্বাস্থ্যবিধি মানাতে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত

bcv24 ডেস্ক    ০৯:৪৬ পিএম, ২০২০-০৫-৩০    281


স্বাস্থ্যবিধি মানাতে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে আগামীকাল রোববার থেকে সরকারী ও বেসরকারী অফিস খুলছে। চালু হচ্ছে গণপরিবহন। এতে স্বাস্থ্যবিধি মানাতে রোববার থেকেই মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ডসহ জননিরাপত্তা বিভাগের আওতাধীন আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ও বিধিসমূহ কঠোরভাবে প্রতিপালন করা এবং মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্বাস্থ্য বিভাগের ১১ মে’র স্মারকে ১৩টি এবং ২৫ মে’র স্মারকে করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসিক স্থাপনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে দু'টি নির্দেশনা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের পত্রসমূহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিভাগের জারি করা ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসিক স্থাপনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে এক সদস্য থেকে অন্য সদস্যদের কমপক্ষে ৪ থেকে ৬ ফুট  দূরত্ব বজায় রাখা, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনবোধে ৭০ শতাংশ অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রতিপালন ও অনুসরণ করা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ বা প্রতিপালন না করা উক্ত আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা বিভাগের আওতাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি যেমন সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, দায়িত্ব পালনকালে এবং ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করাও সর্বসাধারণের জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণীয়।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত