শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৮ পিএম
করোনা ভাইরাসের পরীক্ষায় সরকারি-বেসরকারি সব হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অন্যান্য সুচিকিৎসা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আজ সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।
গত ২৭ মে করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশের অন্তঃসত্ত্বা মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর’র মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালকের সরকারি ইমেইলে একটি নোটিশ পাঠানো হয়।
প্রেরিত নোটিশের জবাব না পেয়ে ৩১ মে তিনি করোনাকালীন অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও অন্যান্য সুচিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে করোনাকালে অন্তঃসত্ত্বা নারীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দেশের অধিকাংশ হাসপাতালে করোনা শনাক্তে পৃথক ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত