সংসদে দর্শনার্থী ও সাংবাদিক প্রবেশে বিধি নিষেধ আরোপ

bcv24 ডেস্ক    ১০:০৩ পিএম, ২০২০-০৬-০১    290


সংসদে দর্শনার্থী ও সাংবাদিক প্রবেশে বিধি নিষেধ আরোপ

করোনা মহামারীর সময়ে জাতীয় সংসদ সচিবালয়ে দর্শনার্থী ও সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। প্রায় দুই মাসের ‘সাধারণ ছুটি’ শেষে অফিস-আদালত খুললেও কোনো সংসদ সদস্য বা সংসদের কর্মকর্তা দর্শনার্থীদের সংসদে প্রবেশের পাস দিতে পারবেন না। প্রবেশ করতে পারবেন না গণমাধ্যমকর্মীরাও।

১০ জুন থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনেও একই ব্যবস্থা বহাল থাকবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। ১১ জুন বিকাল ৩টায় ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এদিকে অধিবেশন চলাকালে সংক্রমণের ঝুঁকি এড়াতে ১৩ দফা সুপারিশ করেছে রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)। ঐ সুপারিশে অধিবেশনের সময় যেসব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছাকাছি যাবেন, তাদের কোভিড-১৯ পরীক্ষা করে সুস্থতা নিশ্চিত করতে বলা হয়েছে। সেইসঙ্গে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত তাদের কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছে। বাজেট পেশের দিন সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে বাজেট অনুমোদনের পর তা রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হয়। ঐ সময় রাষ্ট্রপতি সংসদ ভবনেই অবস্থান করেন। তাছাড়া বাজেট উপস্থাপনের সময় গ্যালারিতে বসে অধিবেশন দেখেন রাষ্ট্রপতি।

এছাড়া সংসদ সদস্যদের দেহরক্ষী ও ব্যক্তিগত সহকারীরা যাতে সংসদ ভবনে ঢুকতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংসদ সদস্যদের গাড়ি চালকরা যাতে নিরাপদ দূরত্বে থাকতে পারেন, সে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে এসএসএফ। সংসদ সদস্যদের গাড়িও দূরত্ব বজায় রেখে পার্ক করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এসএসএফের সুপারিশে বলা হয়েছে, যেসব কর্মকর্তা-কর্মচারী সংসদ অধিবেশনে কাজ করবেন তারা যাতে ‘অপ্রয়োজনীয় দর্শনার্থী’ বা বাইরের কারও সাথে মেলামেশা না করেন- সে ব্যবস্থা নিতে হবে। সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মীকে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করে সংসদ ভবনে ঢোকার অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে সেখানে। এদিকে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে 'সংসদ টেলিভিশন' এর সরাসরি সম্প্রচার দেখে বাজেট অধিবেশনের খবর সংগ্রহের অনুরোধ করা হয়েছে সাংবাদিকদের।

নিয়মানুযায়ী সংসদে প্রবেশ করতে হলে সংসদ সদস্য অথবা সংসদের কোনো কর্মকর্তার মাধ্যমে পাস নিতে হয়। তবে করোনা মহামারীর কারণে এ নিয়মের ভিন্নতা এনেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস ক্যাপ্টেন এম এম নাঈম রহমান বলেন, ‘সরকারি নির্দেশে সীমিত পরিসরে এখন আমরা কাজ করছি। সেজন্য যত কম লোক দিয়ে অফিস পরিচালনা করা যায়, সেটাই করা হচ্ছে। অধিবেশনেও একই ব্যবস্থা থাকবে। এখন সংসদ সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। স্বাস্থ্য অধিদপ্তর এবং সংসদের নিজস্ব নীতিমালা অনুযায়ী এই পরিস্থিতির মধ্যে কাজ করছি আমরা। গণমাধ্যমকর্মীদেরও আমরা সংসদে আসার ব্যাপারে নিরুৎসাহিত করছি।’

উল্লেখ, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে অফিস আদালত এবং যানবাহন চলাচল বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছিল সরকার। টানা ৬৬ দিনের সেই লকডাউন শেষে গতকাল রোববার থেকে সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহন চলাচালের অনুমতি দেওয়া হয়েছে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত