প্রবল ঘূর্ণিঝড়ের মুখে মহারাষ্ট্র ও গুজরাট

bcv24 ডেস্ক    ০১:১৪ পিএম, ২০২০-০৬-০৩    271


প্রবল ঘূর্ণিঝড়ের মুখে মহারাষ্ট্র ও গুজরাট

আম্ফানের ক্ষত না শুকাতেই এসে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ। যা বিকেলে ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার পর্যন্ত। একই সঙ্গে ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও জলোচ্ছাসের আশঙ্কাও করেছেন আবহাওয়াবিদরা।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, মঙ্গলবার দুপুরে আরব সাগরে জন্ম নিয়েছে নিসর্গ। যা আজ বুধবার বিকেলের পরে মহারাষ্ট্রের আলিবাগ জেলার কাছাকাছি আছড়ে পড়তে পারে। এর ফলে  ওই উপকূল এলাকায় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তার সর্বোচ্চ বেগ হতে পারে ১২০ কিলোমিটার। সমুদ্রের ঢেউ উঠতে পারে ছ’ফুট পর্যন্ত। প্রবল বৃষ্টিরও আশঙ্কা আছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতোমধ্যেই মুম্বাই, রায়গড়, পালগড়, থানে, রত্নগিরি, সিন্ধুদুর্গ এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে বুধবার বেশিরভাগ ফ্লাইট বাতিল করেছে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে দিনে ২৫টি ফ্লাইট ওঠানামা করলেও বুধবার শুধুমাত্র ১২টি প্লেন অবতরণ করবে বিমানবন্দরটিতে।

উল্লেখ্য, গত ২০ মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়েছিল অতি-প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। এতে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। এবার প্রাণহানি রুখতে ইতোমধ্যেই তৎপর হয়েছে ভারত।

ইতোমধ্যেই সাগর থেকে জেলেদের তীরে ফিরিয়ে আনতে কাজ করছে কোস্ট গার্ড। গুজরাটের ভালসাদ ও নভসারি জেলার ৪৭টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

২০০৪ সালে উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়ের যে-নামকরণ শুরু হয়, তার প্রথম তালিকার শেষ নাম ছিল থাইল্যান্ডের দেওয়া আম্ফান। দ্বিতীয় তালিকার প্রথম নাম (নিসর্গ) দিয়েছে বাংলাদেশ। 

২০০৪ সাল থেকে হিসেব করলে উত্তর ভারতমহাসাগরীয় এলাকায় সৃষ্ট ৬৫তম ঘূর্ণিঝড় হচ্ছে নিসর্গ।

কার্যত ১৫ দিনের মধ্যে দু’দিকে দুই সাগরে দু’টি প্রবল ঘূর্ণিঝড়ের উৎপত্তির জন্য মূলত উষ্ণায়নকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। 

পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটেরিয়োলজির বিজ্ঞানী রক্সি ম্যাথু কোল জানান, আম্ফানের উৎপত্তির সময় বঙ্গোপসাগরে পানির তাপমাত্রা যেমন ছিল (৩০-৩৩ ডিগ্রি সেলসিয়াস), আরব সাগরেও বর্তমানে তেমনই উষ্ণতা (৩০-৩২ ডিগ্রি) রয়েছে। তার ফলেই নিম্নচাপ থেকে দ্রুত ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে নিসর্গ। যা আজ বুধবার প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠতে পারে।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত