শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৬ এএম
করোনায় সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এখন পর্যন্ত কার্যকরি কোন ভ্যাকসিন আবিষ্কারে আশার আলো দেখা যায়নি। ফলে উৎপত্তির একশ পঞ্চান্নতম দিনে ভাইরাসটির শিকার পৃথিবীর প্রায় ৬৭ লাখ মানুষ। এর মধ্যে না প্রাণহানি ৪ লাখের কোটায়।
যার সবচেয়ে ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে করোনা তাণ্ডব চালিয়েছে গোটা ইউরোপে। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে আসলে করোনার নতুন হটস্পট হয় লাতিন আমেরিকা। যেখানে ষাট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার সবচেয়ে ভুক্তভোগী ব্রাজিল।
ভাল নেই দক্ষিণ এশিয়ার দেশুগুলোও। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। সময়ের সাথে পাল্লা দিয়ে সংক্রমণ ও প্রাণহানি ঘটছে বাংলাদেশেও। আর ইতিমধ্যে সংক্রমণে উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে পাকিস্তান।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার শিকার এখন পর্যন্ত ৬৬ লাখ ৯২ হাজার ৬৮৬ জন মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৩০ হাজার। নতুন করে প্রাণ কেড়েছে সাড়ে ৫ হাজার মানুষের। এ নিয়ে করোনারাঘাতে না ফেরার দেশে বিশ্বের ৩ লাখ ৯২ হাজার ২৮৬ জন মানুষ। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ লাখ ৪৪ হাজার ৪২৩ জন।
এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত বেড়ে ১৯ লাখ ২৪ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ১০ হাজার ১৭৩ জনে ঠেকেছে।
দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। প্রাণ গেছে এখন পর্যন্ত ৩৪ হাজারে বেশি মানুষের। দেশটিতে গত একদিনে আবারও সর্বোচ্চ আক্রান্ত ও প্রাণহানি ঘটেছে।
আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় করোনার শিকার ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। প্রাণহানি হয়েছে ৫ হাজার ৩৮৪ জনের।
নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ প্রায় ৮৭ হাজার ৭৪০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১৩৩ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ প্রায় সাড়ে ৮১ হাজার। মৃতের সংখ্যা ৪০ হাজার ছুঁই ছুঁই।
৩৩ হাজার ৬৮৯ জনের প্রাণহানি হয়েছে ইতালিতে। যেখানে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোও। আশঙ্কা করা হচ্ছে করোনার পরবর্তী কেন্দ্র হতে চলেছে এ অঞ্চল। যার সবচেয়ে ভুক্তভোগী নরেন্দ্র মোদির দেশ ভারত। যেখানে আক্রান্ত সোয়া ২ লাখের বেশি। সংক্রমণ তালিকায় শীর্ষ সাতে থাকা দেশটিতে করোনায় প্রাণ গেছে ৬ হাজার ৩৬৩ জনের।
আর স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে
বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনার শিকার ৫৭ হাজার ৫৬৩ জন। এর
মধ্যে না ফেরার দেশে ৭৮১ জন মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে
ফিরেছেন ১২ হাজার ১৬১ জন।
এদিকে, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও মুখ খুলেছে বিশ্ব
স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সংস্থাটির পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল
জানিয়েছেন, ‘শিগগিরই করোনা দুর্বল হয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। এটি এখনও
অনেক শক্তিশালী।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত