শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৪ এএম
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার সকাল পৌনে নয়টায় বরিশাল শহরের মুসলিম গোরস্তানে তাকে সমাহিত করা হয়।
এ সময় সাহান আরা বেগমের স্বামী পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ রাজনৈতিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৭২ বছর আগে বরিশাল নগরীর কাউনিয়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে সাহান আরা বেগমের জন্ম। তিনি বরিশাল মহিলা কলেজে অধ্যায়ন কালে ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৭ সালে আবদুর রব সেরনিয়াবাতের বড় ছেলে আবুল হাসান আবদুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
১৯৭৫ সালের পনেরই আগস্ট জাতিরজনকের হত্যাকাণ্ডের সময় সাহান আরা আবদুল্লাহর প্রথম শিশু পুত্র সুকান্ত আবদুল্লাহকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। এসময় তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অসুস্থ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় সাহান আরা বেগমকে। রোববার রাত সাড়ে ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে সাহান আরা বেগম স্বামী, ৩ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। পরিবার থেকে সকলের কাছে মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত