মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১০ এএম
ঢাকা ওয়াসার দূষিত পানি নিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে শরবত পান করাতে যান কয়েকজন নগরবাসী। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) না পেয়ে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবি দেন তাঁরা।
গত শনিবার রাজধানীর ওয়াসা ভবনে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ ওয়াসার পানি শতভাগ সুপেয় উল্লেখ করে এ বক্তব্য দেন। এর পরেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া, যাঁরা দীর্ঘদিন ধরেই ওয়াসার দূষিত পানি ব্যবহার করে আসছেন।
গতকাল মঙ্গলবার সকালেই সেই দূষিত পানি নিয়ে ওয়াসার ভবনের সামনে অবস্থান দেন কয়েকজন নগরবাসী। উদ্দেশ্য, ওয়াসার ওই কর্মকর্তাকে শরবত খাওয়াবেন, যে পানি তাঁরা নিজেদের বাসাবাড়িতে ব্যবহার করেন। একজন বলেন, ড্রেনে যে পানি পাই, ট্যাংকিতে একই পানি পাই। তাঁর হাতে ছিল এক জগ ওয়াসার পানি। বোতলে করে ওয়াসার পানি নিয়ে যান আরেক ব্যক্তি।
তিনি বলেন, এই পানিটাকে যদি বলেন পরিষ্কার, তাহলে তিনি যতক্ষণ পর্যন্ত এটা না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে আসলে এটা কতভাগ পিওর। তবে শুরুতে ওয়াসা ভবনের ভেতরে এলাকাবাসী যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে ভবনের প্রধান ফটকের সিঁড়িতেই অবস্থান নেন তাঁরা। দুপুরে ১টার দিকে তাঁদের সঙ্গে কথা বলতে রাজি হন ওয়াসার একজন পরিচালক। গতকাল মঙ্গলবার বেলা একটায় রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন এ কথা বলেন।
ওয়াসার এমডির প্রতিনিধি হয়ে এ কে এম সহিদ উদ্দিন কথা বলেন। তিনি বলেন, ওয়াসার পানি বিশুদ্ধ, পানিতে কোনো সমস্যা নেই। তবে কোথাও যদি ময়লা পানি আসে, তা পাইপলাইনের জন্য। সাংবাদিকেরা তখন জানতে চান, পাইপলাইন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? ওয়াসার এই প্রতিনিধি জবাবে বলেন, সে দায় ওয়াসার। তাঁরা সব সময় জানতে পারেন না কোথায় কী সমস্যা আছে। তিনি নগরবাসীকে তা জানানোর অনুরোধ করেন। ১৭ এপ্রিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গবেষণায় বলেছে, ঢাকা ওয়াসার পানির নিম্নমানের কারণে ৯৩ শতাংশ গ্রাহক বিভিন্ন পদ্ধতিতে পানি পানের উপযোগী করেন। এর মধ্যে ৯১ শতাংশ গ্রাহকই পানি ফুটিয়ে পান করেন।
তবে টিআইবির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়। তাঁর এ বক্তব্যের প্রতিবাদ করেছেন রাজধানীর কয়েকটি এলাকার বাসিন্দা। জুরাইন ও পূর্ব রামপুরা থেকে পাঁচজন রাজধানীর কারওয়ান বাজারে গতকাল মঙ্গলবার ওয়াসা ভবনের সামনে আসেন। এমডিকে শরবত পান করানোর জন্য কাচের জগে ও বোতলে ওয়াসার পানি, গ্লাস, লেবু ও চিনির প্যাকেট নিয়ে ওয়াসার ভবনের সামনে তাঁরা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেন। ওয়াসা ভবনের সামনে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছিল। প্রতিবাদকারীরা প্রথমে ঢুকতে চাইলে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিবাদকারীদের একজন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান বলেন, ওয়াসার এমডিকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।
এ ছাড়া পানির জন্য এতদিন যে বিল দিয়ে এসেছেন তা ফেরত দেওয়ার দাবি জানান এবং বলেন, বিশুদ্ধ পানি না দেওয়া পর্যন্ত তাঁরা পানির বিল দেবেন না। এমডির সঙ্গে সাক্ষাৎ করতে আসা প্রতিবাদকারীদের অভিযোগ শোনে ওয়াসা কর্তৃপক্ষ। ওয়াসার পরিচালক এ কে এম সহিদ উদ্দিন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত