লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে দগ্ধ তরুণীর মৃত্যুর ঘটনায় মামলা

bcv24 ডেস্ক    ১০:৪৪ এএম, ২০১৯-০৪-২৪    153

লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে দগ্ধ তরুণীর মৃত্যুর ঘটনায় মামলা

স্ত্রীর স্বীকৃতি আদায়ে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরে যাওয়ার পর আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুর আক্তার (২৫) নামের এক তরুণী মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত সোমবার রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইননের ৪(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করা হয়েছে। 

এরমধ্যে প্রধান আসামি সালাউদ্দিন ছাড়া বাকি চার আসামি সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন, আবদুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাফিজ উদ্দিন ও গ্রামপুলিশ আবু তাহের আটক রয়েছেন। গত সোমবার বেলা ১১ টার দিকে অগ্নিদগ্ধ শাহীনুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিলো। 

এরআগে রোববার বিকেলে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৪ নম্বর ওর্য়াডের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেতের ভেতর থেকে গায়ে আগুন লাগা অবস্তায় দৌড়ে বের হন শাহীনুর।পরে দগ্ধাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশ আবু তাহের। অবস্থার অবনতিতে রাতেই তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

লক্ষ্মীপুর সদর হাসপতালে চিকিৎসাধীন থাকাবস্থায় দগ্ধ শাহীনুর জানিয়েছিলেন, দুই বছর আগে মোবাইল ফোনে কমলনগরের পাটারীরহাট এলাকার মোহর আলীর ছেলে সালাউদ্দিনের সঙ্গে তার প্রেম হয় এবং এর কয়েকমাস পরে রাউজানে একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সালাউদ্দিন শ্বশুরালয়ে আসা-যাওয়া করলেও স্ত্রীকে কখনই নিজের বাড়ি নেওয়ার আগ্রহ দেখাননি। তাই স্ত্রীর স্বীকৃতি আদায়ে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরে সালাউদ্দিনের বাড়িতে আসেন শাহীনুর। সেখানে আসার পর সালাউদ্দিন বিয়ের বিষয়টি অস্বীকার করেন এবং কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেন। 

স্থানীয়রা জানান, এ সময় ওই তরুণীর কাছে বিয়ের কাবিননামা চাওয়া হলে, তাৎক্ষণিকভাবে সে তা দেখাতে পারেননি। পরে তাকে কাবিননামা আনতে বলা হয়।এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে তাকে একটি ব্যাটারিচালিত ইজবাইকে করে চট্টগ্রামে যাওয়ার জন্য হাজিরহাট বাসস্ট্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু দূর গিয়ে ওই তরুণী ইজিবাইক থেকে নেমে ফের সালাউদ্দনের বাড়িতে (শ্বশুরবাড়ি) যায়। এর কিছুক্ষণ পর গায়ে আগুন নিয়ে সয়াবিন ক্ষেত থেকে দৌড়ে বের হয় ওই তরুণী। 

কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। একেক জন একেক কথা বলেছেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত