শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৩ এএম
চুয়াডাঙ্গার জীবননগরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘাতক ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের পশ্চিমপাড়ার মন্টু শেখের স্ত্রী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘শুক্রবার সকাল থেকে মা সাজেদা খাতুন ও ছেলে জামিরুলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ছেলে জামিরুল লাঠি দিয়ে মাকে মেরে রক্তাক্ত করে। পরে গ্রামবাসী আহতাবস্থায় সাজেদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
পরে পরিবারের সদস্যরা মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, ‘পুলিশের উপস্থিতি দেখে ছেলে জামিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে গঙ্গাদাসপুর গ্রাম থেকেই আটক করা হয়েছে।’
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত