বছরের প্রথম সূর্যগ্রহণ ‘রিং অব ফায়ার’ ২১ জুন

bcv24 ডেস্ক    ০৩:০৮ পিএম, ২০২০-০৬-১৩    393


বছরের প্রথম সূর্যগ্রহণ ‘রিং অব ফায়ার’ ২১ জুন

বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ২১ জুন। পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস নয়, বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে এবার। আকাশেই তৈরি হবে ‘রিং অব ফায়ার’। সর্বোচ্চ সূর্যগ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহর থেকে। তবে বাংলাদেশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আর সূর্যগ্রহণটি প্রথম শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহর থেকে।

এবারের সূর্যগ্রহণ নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। মানুষকে খালি চোখে দেখতে নিষেধ করেছেন নাসার বিজ্ঞানীরা। এমনকী সানগ্লাস বা এক্স-রে প্লেটও ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তারা। তবে টেলিস্কোপের সাহায্যে দেখার ক্ষেত্রে সাবধনতা অবলম্বন করতে বলেছে। 

এবারের সূর্যগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নিতে বলার পেছনে কারণ রয়েছে। এই সূর্যগ্রহণ আংশিক নয়, এমনকী পূর্ণগ্রাসও নয়। ২১ জুন যে সূর্যগ্রহণ হবে, তা বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানিরা বলেছেন, এটি খালি চোখে দেখলে চোখ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই, এমনকী অন্ধত্ব হওয়া বিচিত্র নয়।  

বলয়গ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে। কিন্তু চাঁদের আয়তন ছোট হওয়ায় সূর্য চাঁদের পাশ দিয়ে আলো বিকিরণ করবে। ফলে আকাশে আংটির মতো আকৃতি তৈরি হবে। ইংরেজিতে যাকে বলে ‘রিং অব ফায়ার’। 

তবে বিজ্ঞানীরা বলেছেন, পিনহোল প্রজেক্টর দিয়ে সাদা কাপড়ে ছায়া ফেলে গ্রহণ দেখা যাবে। এছাড়া গ্রহণ দেখার জন্য আই প্রোটেকশন গিয়ারও ব্যবহার করাও যেতে পারে।

২১ জুন সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের বোমা শহরে বেলা ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ওইদিন ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্সের সামার শহরে বেলা ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে।

এই গ্রহণ বাংলাদেশের স্থান ভেদে সময়ের পার্থক্য রয়েছে।  ঢাকা বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ হবে, ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ হবে, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ হবে।

এছাড়া সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ হবে, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ হবে, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ হবে, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ হবে এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।


রিটেলেড নিউজ

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত

কী পরিবর্তন নিয়ে আসছে গুগল

কী পরিবর্তন নিয়ে আসছে গুগল

bcv24 ডেস্ক

চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের ... বিস্তারিত

কমিউনিটি তৈরি হবে হোয়াটসঅ্যাপে

কমিউনিটি তৈরি হবে হোয়াটসঅ্যাপে

bcv24 ডেস্ক

সামাজিকভাবে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করতে হোয়াটসঅ্যাপ ২০২২ সালের নভেম্বরে চালু করে ক... বিস্তারিত

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

bcv24 ডেস্ক

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি বট গ্রকও ব্যবহার করতে পারবেন এক্সের প্রিমিয়... বিস্তারিত

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউনের পর ভাইভারের ‘খোঁচা’

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউনের পর ভাইভারের ‘খোঁচা’

bcv24 ডেস্ক

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন নিয়ে ‘খোঁচা’ দিয়েছে আরেক অ্যাপ ভাইভার। সামাজিক যোগাযো... বিস্তারিত

বন্ধ হয়ে যাচ্ছে মিনিক্লিপের অনলাইন সার্ভার

বন্ধ হয়ে যাচ্ছে মিনিক্লিপের অনলাইন সার্ভার

bcv24 ডেস্ক

বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের অতি জনপ্রিয় মোবাইল গেম নির্মাতা মিনিক্লিপের সার্ভার। ৮ বল পুল ও আগারিও এই... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত