দু’কন্যাকে কোলে নিয়ে সাকিবের গর্বিত স্ট্যাটাস

bcv24 ডেস্ক    ০৩:২৭ পিএম, ২০২০-০৬-১৩    401


দু’কন্যাকে কোলে নিয়ে সাকিবের গর্বিত স্ট্যাটাস

প্রথম কন্যা সন্তান অ্যালাইনার পর তারকা অলরাউণ্ডার সাকিব আল হাসানের দ্বিতীয় কন্যা সন্তান ভূমিষ্টের খবর পাওয়া যায় গত ২৪ এপ্রিল। নাম রাখেন ইররাম হাসান, আর তার ছবি প্রকাশ করেন গত ১২ মে। এই দুই কন্যাকে কোলে নিয়ে এবার গর্বিত বাবা হিসেবে স্ট্যাটাস দিলেন সাকিব। 

আজ শনিবার দুপুর ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বড় কন্যা অ্যালাইনা হাসান অব্রি এবং ছোট কন্যা ইররাম হাসানকে কোলে নেয়া অবস্থায় নতুন এই ছবিটি পোস্ট করেন বিশ্বসেরা এ অলরাউণ্ডার।

পোস্টে সাকিব লেখন, ‘আমি এই অতি মূল্যবান দুজনকে নিয়ে আশীর্বাদপ্রাপ্ত এবং সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। তারাই আজ আমাকে এমন অনুভূতি সম্পন্ন ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে!’

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘I’m the most luckiest person to be blessed with these 2 precious thing. They made me the person I am today!’

এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব ঈদের আনন্দ ভাগাভাগি করেন তার পরিবারের নতুন অতিথি ইররাম হাসানকে সঙ্গে নিয়েই। এ নিয়ে সাকিব আল হাসান টানা দুই বছর ঈদুল ফিতর উদযাপন করলেন দেশের বাইরে। গত ঈদের সময় ছিল ইংল্যান্ড বিশ্বকাপ। লন্ডনের টিম হোটেলে সতীর্থ, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসানের সঙ্গে কেটেছিল দিনটি।

এর আগে গত ১১ মে একটি ভিডিও আকারে নিজের ইউটিউব চ্যানেলে দুই কন্যাকে একসঙ্গে উপস্থাপন করেন সাকিব। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তা পোস্ট করেন। যার ক্যাপশনে নতুন অতিথি সম্পর্কে সাকিব লিখেছেন– আমাদের ছোট্ট পরী, পরিবারের নতুন সদস্য ইররাম হাসানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।

এর আগে আরেকটি ভিডিও শেয়ার করে নিজের দ্বিতীয় মেয়ে হওয়ার কথা জানান সাকিব। গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার স্ত্রী শিশিরের কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। সদ্য পৃথিবীর আলো দেখা মেয়ের নাম ইররাম হাসান রেখেছেন এ দম্পতি। যে নামের অর্থ জান্নাত অর্থাৎ স্বর্গ।

উল্লেখ্য, ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির। ২০১৫ সালে সেলিব্রেটি এ জুটির ঘরে আসে প্রথম কন্যাসন্তান অব্রি। বর্তমানে স্ত্রী-সন্তানের সঙ্গে মার্কিন মুলুকে অবস্থান করছেন টাইগার তারকা ক্রিকেটার। আগামী নভেম্বর নাগাদ মাঠে ফিরবেন ১ বছর নিষিদ্ধের খাঁড়ায় থাকা সাকিব আল হাসান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত