রবিবার, ২ আগস্ট ২০২৬ ১১:০২ এএম
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বৈশ্বিক অভিন্ন প্রধান নীতি হিসেবে বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সনদের ৭৫তম বার্ষিকীর প্রক্কালে তিনি বলেন, বিশ্ব অশান্তিতে রয়েছে, করোনা ভাইরাস এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করছে, পাশাপাশি ক্রমবর্ধমান বর্ণবৈষম্য এবং অসমতা মোকাবেলায় নতুন করে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার সবচেয়ে উত্তম উপায়।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আগে আমরা যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আবার ফিরে যেতে পারি না এবং আমরা পুনরায় এমন ব্যবস্থা ফিরিয়ে আনতে পারি না, যা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। আমাদের নতুন করে ভাবতে এবং অভিন্ন বিশ্বের উদ্ভাবনায় অবশ্যই আমাদের একত্রিত হতে হবে।’
‘আমাদের প্রয়োজন কার্যকর জোটবদ্ধতা যা বৈশ্বিক শাসন ব্যবস্থায় একটি কার্যকর উপাদান হিসেবে কাজ করবে, এটির এখন খুব প্রয়োজন।’
গুতেরেস বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিয়েছে, শিশুদের শিক্ষা এবং পরিবার ও শিশুদের পরিচর্চাকারীদের সহায়ক হিসেবে বিশ্বের ১৩০ টির বেশি দেশে ২৫ কোটি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে।
তিনি বলেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে বিশ্বব্যাপী মেডিকেল সরঞ্জাম সরবরাহে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ৭৫ বছর আগে গৃহীত জাতিসংঘের বহুপাক্ষিক সম্পর্কের নীতি অনুসরণ করে করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য জাতিসংঘ সহযোগিতা দিচ্ছে, করোনা ছড়িয়ে পড়া রোধে গত মার্চে জাতিসংঘ নিজস্ব উদ্যোগে অনেক গোলযোগপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি কার্যকর করতে সক্ষম হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রানসিসকোতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়, যা এর চার মাস পর থেকে কার্যকর হয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত