শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৩ এএম
সরকার তথ্য গোপন করছে, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের এ উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোনো সুযোগ নেই এবং সরকারের সে ইচ্ছেও নেই।’
শুক্রবার (২৬ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিএনপি করোনাভাইরাসের সংকটের শুরু থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসেবে বেছে নিয়েছে।’
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আর কত সমালোচনার নামে জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?’
তিনি প্রশ্ন করে বলেন, ‘কোন দেশের পূর্ব প্রস্তুতি শতভাগ ছিল?’
এ সময় কাদা ছোঁড়াছুঁড়ি না করে করোনা সংকট সমাধানে কোনো পরামর্শ থাকলে তা দিতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার শুরু থেকে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রতিবেশী ভারত, চীনের মতো দেশেও সীমাবদ্ধতা নিয়েই করোনার বিরুদ্ধে লড়াই করছে।’
তিনি বলেন, নানান সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জন করছে, দেশে প্রায় সোয়া লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছে। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ ফ্রন্টলাইনে পুলিশ, সেনাবাহিনী, জনপ্রশাসন বাজি রেখে কাজ করছে,কিন্তু বিএনপি তাদের ধন্যবাদ দিয়ে কথা বলেনা। তাদের মনোবল যাতে ভেঙে না যায় সে নিয়ে বক্তব্য রাখেন না তারা। নেতিবাচকতা বিএনপিকে এতটাই গ্রাস করেছে যে তারা দিনের আলোতেও রাতের আঁধার দেখতে পায়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় যেসব সুরক্ষা সামগ্রী ব্যবহার হচ্ছে, সেগুলোর যথাযথ বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা জরুরি। যত্রতত্র মাস্ক, গ্লাভস ইত্যাদি ফেলে রাখায় একদিকে যেমন দূষণ বাড়ছে অপরদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
এসব পরিত্যক্ত সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা যাতে স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেয়ার আহ্বান জানান মন্ত্রী।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত