নির্বাচন না হলে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে না: ইসি সচিব

bcv24 ডেস্ক    ১০:৫০ এএম, ২০১৯-০৪-২৪    469

নির্বাচন না হলে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে না: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন না হলে গণতন্ত্র মজবুত রাখা যাবে না, গণতন্ত্রের ধারা অব্যাহতও থাকবে না।

গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

ইসি সচিব বলেন, সরকারের কাছে প্রত্যাশা পূরণ হলে জনগণের ভোট দেওয়ার প্রবণতা কমে যায়। কারণ তখন আর সরকার পরিবর্তনের প্রয়োজন পড়ে না। 

হেলালুদ্দীন বলেন, এখন পৃথিবীজুড়েই মানুষের ভোট দেওয়ার প্রবণতা কমে আসছে। এর উদাহরণ হতে পারে বেলজিয়াম। সেখানে ২৫ ভাগ মানুষ ভোট দেয়। আর আমেরিকার স্থানীয় ভোটে ৩৬ ভাগ ভোট পড়ে। 

এ ছাড়া ফ্রান্সে সংবিধানের বাধ্যবাধ্যকতার কারণে শতকরা ৫০ ভাগের কম ভোট হওয়ায় সেখানে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। 

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের কাজ হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা। আপনারা ভোটার হোন। ভোটার হলেই যে ভোট দিতে হবে, এমন নয়। পছন্দ হলে দেবেন, না হলে না। কিন্তু ভোটার আইডি কার্ড সব সময় কাজে লাগবে। এটা জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচিত। যা এখন সব কাজেই বাধ্যতামূলক করা হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী আঞ্চালিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচি শুরু হলো। 

প্রথম ধাপে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এটি আগামি ১৩ মে পর্যন্ত চলবে। এরপর উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তথ্য সংগ্রহের কাজে ১৯৩ জন সুপারভাইজার কাজ করবেন। 

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েতুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ও রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত