শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উচ্চ নিরাপত্তা এলাকায় এ হামলা চালানো হয়। এতে ৪ জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। খবর দ্যা ডন’র।
স্থানীয় পুলিশের বিবৃতিতে জানা যায়, পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কম্পাউন্ডে সন্ত্রাসী হামলায় একজন সাব ইনস্পেক্টর এবং চার জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। সন্ত্রাসীরা গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা করে। তারা প্রথমে ভবনকে লক্ষ্য করে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর এলোপাতারি গুলি করতে থাকে। তারা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়।
হামলায় একজন বেসামরিক লোকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী ৪ সন্ত্রাসী নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টক এক্সচেঞ্জ ভবনের আশপাশের ভবন থেকেও গুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে। হামলার কারণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো এলাকাকে ঘিরে রেখেছে। আর কোন সন্ত্রাসী অত্র এলাকায় লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।
করাচি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহরের অন্য সব গুরুত্বপূর্ণ অফিস ও ট্রেডিং সেন্টারে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত