বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে: শিক্ষামন্ত্রী

bcv24 ডেস্ক    ১০:৫২ এএম, ২০১৯-০৪-২৪    469

বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২০ সালে ১৭ মার্চ থেকে ২০২১ সালে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ঘোষণা করা হয়েছে। আর এসময়ে আমরা যে যে অবস্থানে দায়িত্ব পালন করছি, তাদের জন্য এটি একটি সৌভাগ্য। আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। 

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমরা অবিচল থাকবো। বাংলাদেশের প্রতি যদি আমাদের আনুগত্য থাকে তাহেল সেই আদর্শের প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। যারা জনপ্রতিনিধি তাদের সব সময় প্রশাসন এবং দলের সঙ্গে সমন্বয় থাকতে হবে। প্রশাসন ও দলের সঙ্গে দূরত্ব থাকলে আমরা জনগণের সেবা যথাযথভাবে দিতে পারব না। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এসময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।

এদিকে, গতকাল মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় প্রায় ২ হাজার ডলার। বাংলাদেশের উন্নয়নের যে অগ্রগতি, সেটির ছোঁয়া দেশের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে চাই। আর এটির জন্য প্রত্যেককে তার নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, যারা ক্রিকেট লিগে অংশ নিয়েছে, আমি মনে করি তারা খেলার মধ্য দিয়ে খেলোয়াড় সুলভ আচরণ শিখবে এবং সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা সুস্থ দেহ ও মনের অধিকারী হবে এবং তারা সকল প্রকার সামাজিক ব্যাধি জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে দূরে থাকবে। তারা এ ধরনের কাজ থেকে অন্যান্যের দূরে সরিয়ে রাখতে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। 

তিনি বলেন, খেলা, সাংস্কৃতিসহ সবদিক দিয়ে আমরা চাঁদপুরকে এগিয়ে নিয়ে যাব। আর এজন্য যারা ব্যবসায়ী সমাজ রয়েছেন, তারা সরকারের পাশাপাশি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসবেন। কারণ চাঁদপুরের স্থানীয় ক্লাবগুলো খেলাধুলা পরিচালনা করতে অনেক কষ্ট হয়। তাই ব্যবসায়ীদের মধ্যে যারা বিভিন্ন ক্লাবে জড়িত আছেন, সেইসব ক্লাবসহ অন্য ক্লাবগুলোকে সহযোগিতা করে এগিয়ে আনবেন। দীপু মনি বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ ঘোষিত হয়েছে মুজিববর্ষ হিসেবে। 

আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করবে। আর এ উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আর এ উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। 

বিশেষ অতিথি ছিলেন- চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব। খেলায় জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ২০টি ক্লাবের মধ্যে আটটি ক্লাব অংশ নেবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত