শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:১১ এএম
করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া। কোভিড-১৯ মহামারির কারণে কোনও ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যে কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৯, ১২ ও ১৫ আগস্টের তিন ম্যাচের এই সিরিজ স্থগিত রাখলো অস্ট্রেলিয়া।
মঙ্গলবার জিম্বাবুয়ের সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ৯-১৫ আগস্ট হওয়ার কথা ছিল এই সিরিজ। কিন্তু করোনাভাইরাসের মধ্যে ঝুঁকি নিতে যায়নি অস্ট্রেলিয়া। যদিও ১২ বছর পর এই সিরিজের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে ফেরার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু প্লেয়ার, ম্যাচ অফিশিয়াল ও ভলেন্টিয়ারদের শরীরের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে তিন ম্যাচের সিরিজ এখন করা সম্ভব হচ্ছে না। সিএ এক বার্তায় জানিয়েছে, অনেক কিছু বিষয়কে মাথায় রেখে এই সিরিজকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে পরিস্থিতি ভালো হলে তবেই ক্রিকেট শুরু হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হোকলে জানিয়েছেন, “এই সিরিজ স্থগিত রাখার জন্য আমরা হতাশ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে ক্রিকেটের যৌথ মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লেয়ার, ম্যাচ অফিশিয়াল, ভলেন্টিয়ার ও ফ্যানদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এটিই সব থেকে বাস্তব সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, ‘অন্য কোনও সময়ে আমরা এই সিরিজ আয়োজন করব জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে।’ যদিও ২০০৩-০৪ সলের পর আবার অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ের।
জিম্বাবুয়ের পক্ষ জানানো হয়েছে, “তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে ছিল। কিন্তু পরিস্থিতির কারণে সেটা কিছুটা পিছিয়ে যাচ্ছে। যখন সম্ভব হবে তখন এই সিরিজ করার পরিকল্পনা রয়েছে।”
অস্ট্রেলিয়ার বর্তমান নিয়ম অনুযায়ী জিম্বাবুয়ে দল এলে প্রথমে ১৪ দিন কোয়ারিন্টিনে থাকতে হতো তাদের। এরপর বিভিন্ন রাজ্যে গেলেও আইসোলেশনের নিয়ম রয়েছে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত